যুদ্ধ পরিস্থিতিতে ফোনে অবশ্যই চালু রাখুন এই সেটিংস, রইল টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার গভীর রাতে ভারতের করা অভিযান অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান বৃহস্পতিবার রাতে মরিয়া হয়ে ভারতকে চারধার থেকে আক্রমণ করার দুঃসাহস দেখায়। শরিফের দেশ থেকে আসা একের পর এক মিসাইলকে প্রতিহত করে ভারতের তিন বাহিনী। ভারত পাকিস্তানের একটি যুদ্ধবিমানও গুলি করে নামায়। এখনও পর্যন্ত ভারত সরকারের কৃতিত্ব এবং ভারতীয় তিন সেনাবাহিনী হিমালয় হয়ে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের সামনে। তারপরেও যুদ্ধের বাজারে কখন কী হয় কেউ বলতে পারে না। যদি সেরকম জরুরি পরিস্থিতিতে ফোনে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস চালু রাখা উচিত। এই সেটিংস জরুরি পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে।

ফোনে চালু রাখুন এমারজেন্সি অ্যালার্ট সেটিংস। যে কোনও জরুরি পরিস্থিতিতে সরকার  এমার্জেন্সি অ্যালার্ট সেটিংসের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করে, তথ্য প্রদান করে। এই পরিষেবাটি জরুরি অবস্থায় তথ্য প্রদানের জন্যই তৈরি করা হয়েছে। এই ধরনের জরুরি সতর্কতার জন্য আপনাকে ফোনে একটি সেটিংস চালু করতে হবে। প্রথমে অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য বলা যাক।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রথমে ফোনের সেটিংসে যান। স্ক্রোল করে এবার নীচে সেফটি অ্যান্ড এমারজেন্সি অপশনে যান। এখানে আপনি অনেক সতর্কতার বিকল্প অপশন পাবেন। সেগুলি চালু করুন। ওয়্যারলেস এমারজেন্সি অ্যালার্ট চালু করুন।

আইফোনেও এমন সেটিংস চালু করা যাবে। প্রথমে সেটিংসে যান। তারপর নোটিফিকেশন  অপশনে ক্লিক করুন। এখানে আপনি স্ক্রোল করলেই সরকারি সতর্কতার বিকল্প পাবেন। এবার এই সেটিংসটি চালু করে নিন।

মনে রাখবেন যে এক্সট্রিম এমার্জেন্সি অ্যালার্টের সেটিংসটি ডিফল্ট থাকে। অন্যান্য এই কাস্টমস সেটিংস গুলো চালু রাখলে কোনও আপডেটই মিস হবে না।

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য