টেকপ্রেমীদের জন্য সুখবর! নতুন প্রযুক্তির সম্ভার নিয়ে আসছে গ্যালাক্সি আনপ্যাকড 2024

Share:

নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন-স্মার্ট ঘড়ি সহ একাধিক পণ্য নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে স্যামসাং। আগামিকাল ১০ জুলাই বুধবার ফ্রান্সে এক বিশেষ অনুষ্ঠানে  স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy) আনপ্যাকড করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন জায়ান্ট।  অনুষ্ঠানে সর্বাধুনিক ফোল্ডেবল স্মার্টফোন, স্মার্ট ঘড়ি এবং অন্যান্য আনুষঙ্গিক গ্যাজেট (Gadget)  উন্মোচন করা হবে। ভারতের গ্রাহক তথা দর্শকদের জন্য সংস্থার ইউটিউব, এক্স হ্যান্ডেল এবং অফিসিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি আনপ্যাকড 2024 (Galaxy unpacked) ইভেন্টের সরাসরি সম্প্রচার (লাইভ-স্ট্রিম) হবে।

গ্যালাক্সি আনপ্যাকড 2024 (Galaxy unpacked 2024) ইভেন্টের প্রধান আকর্ষণ হবে স্যামসাং (Samsung) –এর আধুনিক প্রজন্মের, গ্যালাক্সি জেড ফোল্ড 6 (Samsung Z Fold 6) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 (Galaxy Z Flip 6)। অন্যান্য গ্যাজেট গুলির মধ্যে গ্যালাক্সি বাডস 2 প্রো (Galaxy Buds 2 Pro) এবং গ্যালাক্সি ওয়াচ 7 আলট্রাও (Galaxy watch 7 Ultra) উল্লেখযোগ্য।

গ্যালাক্সি জেড ফোল্ড 6 (Samsung Z Fold 6) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 (Galaxy Z Flip 6), কোয়ালকমের Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত। এই নতুন ফোল্ডেবলগুলি তাদের আগের মডেলগুলির তুলনায় আরও শক্তিশালী, টেকসই এবং সক্ষম হবে এবং গ্যালাক্সি (Galaxy) AI টেকনোলজিকে বিশেষ ভাবে প্রাধান্য দেবে।

একইভাবে, গ্যালাক্সি বাডস ৩ (Galaxy Buds 3) , গ্যালাক্সি বাডস ৩ প্রো (Galaxy Buds 3 Pro) জনসমক্ষে আনার সম্ভাবনা রয়েছে, যেগুলির ডিজাইন এয়ারপডস (Airpods)-এর মতো হবে। উন্নত সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন (ANC)  প্রযুক্তি ব্যাবহার হওয়ায় ডলবি অডিও শুনতে পারবেন ক্রেতারা।

অত্যাধুনিক গ্যালাক্সি ওয়াচ 7 (Galaxy watch 7) এবং ওয়াচ 7 আলট্রা (Galaxy watch 7 ultra) লঞ্চ ইভেন্টে উন্মোচিত হবে। এই স্মার্ট ঘড়িগুলি স্যামসাং (Samsung) -এর প্রথম স্মার্ট ঘড়ি হবে যা Galaxy AI বৈশিষ্ট্য সহ।

অবশেষে, গ্যালাক্সি রিং (Galaxy Ring)ও লঞ্চ ইভেন্টে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে, এবং স্যামসাং তার আসন্ন VR Headset যা গুগলের সাথে যৌথভাবে তৈরি করছে, তা ক্রেতাদের সামনে আনার কথা ভেবেছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক