ব্রিজের উপরেই ঝুলন্ত স্টেশন, কাশ্মীরে অসাধ্য সাধন রেলের

পাহাড়ের বুকে ঝুলে থাকা একটি ব্রিজেই তৈরি হচ্ছে আস্ত স্টেশন। যার দুটি লাইনে দুটি প্ল্যাটফর্ম, এবং পুরোটাই ঝুলন্ত। এই বিস্ময়কর স্টেশনটি তৈরি হচ্ছে জম্মু-কাশ্মীরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রিয়াসি ইয়ার্ড স্টেশন একটি স্থাপত্য বিস্ময় কেন? এই প্রশ্নের যতটা জানবেন, ততটাই অবাক হবেন। কারণ পাহাড়ের বুকে ঝুলে থাকা একটি ব্রিজেই তৈরি হচ্ছে আস্ত স্টেশন। যার দুটি লাইনে দুটি প্ল্যাটফর্ম, এবং পুরোটাই ঝুলন্ত। এই বিস্ময়কর স্টেশনটি তৈরি হচ্ছে জম্মু-কাশ্মীরে। জম্মু থেকে উধমপুর হয়ে শ্রীনগর-বারামুল্লা পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে জোরকদমে। আর এই রেলপথে ভারতীয় রেল তৈরি করছে একের পর এক ব্রিজ ও টানেল বা সুড়ঙ্গ। সেরকমই ৩৯ নম্বর ব্রিজটি কাটরা ও রিয়াসির মধ্যে অবস্থিত। যা এককভাবে এক অনন্য স্থাপত্য হতে চলেছে। ভারতে এই প্রথমবার কোনও স্টেশন তৈরি হচ্ছে ব্রিজের উপর। রিয়াসি স্টেশন ইয়ার্ড তাই এক্কেবারে আলাদা।

৩২৬ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে যুক্ত করেছে। যারমধ্যে ২১৫ কিলোমিটারে কাজ শেষ এবং ইতিমধ্যেই এই রুটে ট্রেন চলছে। তবে মধ্যবর্তী ১১১ কিলোমিটার অংশের কাজ বাকি। এই অংশটির নির্মাণ কাজ সবচেয়ে কঠিন। কারণ কাশ্মীরের উঁচু পাহাড় এবং অত্যন্ত রুক্ষ এবং পাহাড়ি ভূখণ্ডে এত বেশি টানেল এবং সেতু নির্মাণ করা সবচেয়ে কঠিন কাজ। জম্মুর কাটরা ও কাশ্মীরের বানিহালের মধ্যে ১১১ কিমি রেলপথ নির্মানের কাজ চলছে জোরকদমে। এই অংশেই তৈরি হচ্ছে এই ঝুলন্ত সেতু-স্টেশন।

১০৫ মিটার উঁচু আয়তক্ষেত্রাকার বক্সে তৈরি হচ্ছে রিয়াসি স্টেশন ইয়ার্ড। যা টেপার্ড ফাঁপা পায়ারের সাহায্যে প্রায় ৪৯০ মিটার বিস্তৃত। তার উপরেই অবস্থিত এই বিস্ময় স্টেশন। উত্তর রেলের জেনারেল ম্যানেজার আশুতোষ গাঙ্গওয়াল জানিয়েছেন, স্টেশনটি তৈরি করতে প্রায় ৭,০০০ মিলিয়ন টন শক্তিবৃদ্ধিকারী ইস্পাত এবং ৬,৭০০ মিলিয়ন টন কাঠামোগত ইস্পাত ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন যে এই ব্রিজ-স্টেশন জম্মু ও কাশ্মীরে ইউএসবিআরএল প্রকল্পের একটি মাইলফলক। ১০৫ মিটার উঁচুতে মোট আটটি স্প্যানে কংক্রিটের পয়ারের উপর তৈরি হচ্ছে প্রায় হাফ কিমি দীর্ঘ রিয়াসি স্টেশন ইয়ার্ড। এখানে থাকবে দুটি লাইন (একটি মেইন ও একটি লুপ লাইন) এবং দুটি প্ল্যাটফর্ম। উত্তর রেলের কর্তাদের আশা স্টেশনটি চলতি বছরের মধ্যেই স্টেশনটির নির্মানকাজ শেষ করা সম্ভব হবে। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল