সুখবর, একধাক্কায় প্রায় ১৭০০ ট্রেনের ভাড়া কমছে

রেল সূত্রের খবর, একধাক্কায় প্রায় ১,৭০০ ট্রেনের ভাড়া কমে যাবে ১৫ শতাংশ। যাত্রীদের দাবি ছিল, করোনা পরবর্তী সময় স্পেশাল ট্রেনের আড়ালে ভাড়া বাড়িয়ে দিয়েছিল রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরবর্তী সময় স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এরফলে যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। এবার সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন থেকেই স্পেশাল তকমা সরিয়ে করোনা পূর্ববর্তী নামে ফেরত আনার কথা ঘোষণা করছে রেলমন্ত্রক। এরফলে কমছে রেল ভাড়াও। রেল সূত্রের খবর, একধাক্কায় প্রায় ১,৭০০ ট্রেনের ভাড়া কমে যাবে ১৫ শতাংশ। যাত্রীদের দাবি ছিল, করোনা পরবর্তী সময় স্পেশাল ট্রেনের আড়ালে ভাড়া বাড়িয়ে দিয়েছিল রেল।

এমনকি অনেক স্টেশনে দুই বা তিনগুণ প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়িয়েছিল রেলমন্ত্রক। তাঁদের যুক্তি ছিল, ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিট বা দূরপাল্লার ট্রেনের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। যাতে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ট্রেনে না চাপেন। এবার স্পেশাল ট্রেনের তকমা সরিয়ে নিলে ট্রেন আগের নম্বর ও নামে চলাচল করবে। ফলে ওই বিশেষ ভাড়াও প্রত্যাহার করছে রেল। করোনা সংক্রমণ পূর্ববর্তী সময়ে যে ভাড়া নেওয়া হত সেই ভাড়াই এবার নেওয়া হবে। ফলে ১৫ শতাংশ মতো কমে যাবে টিকিটের দাম। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী।

রেল সূত্রে জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে প্রায় ১১৮০.১৯ কোটি যাত্রী পরিবহণ করেছে রেল। এর থেকে রেলের আয় হয়েছে ১৫,৪৩৪.১৮ কোটি টাকা। সেখানে গত অর্থবর্ষে অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৪১৭৩.৫২ মিলিয়ন যাত্রীবহন করেছিল ভারতীয় রেল। যা থেকে রেলের আয় হয়েছিল মোট ২৬,৬৪২.৭৩ কোটি টাকা। লকডাউন ও আনলক পর্বে স্পেশাল ট্রেন চালিয়ে ক্ষতি অনেকটাই পুশিয়ে নিয়েছিল রেল। বর্তমানে পুরোনো সিস্টেম ফিরিয়ে আনতে ১৪ নভেম্বর থেকে মধ্যরাতে ৬ ঘণ্টা করে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) বন্ধ রাখা হচ্ছে। রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনও যাত্রীই টিকিট কাটতে পারবেন না। এই সিস্টেম আপগ্রেড হলেই পুরোনো ভাড়ায় টিকিট কাটতে পারবেন রেলযাত্রীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল