অবিশ্বাস্য কম দাম ও সুপার প্রসেসর নিয়ে বাজারে হাজির IQOO Neo 10

Share:

নিজস্ব প্রতিনিধি : iQOO একটি জনপ্রিয় স্মার্টফোনের সিরিজ। এই সিরিজের নতুন ফোন এসেছে বাজারে। গত ডিসেম্বরেই বাজারে এসেছিল Neo 9 এবং Neo 9 Pro। এবার বাজারে এল iQOO Neo 10। এই ফোনে রয়েছে Snapdragon 8s Gen4। রয়েছে উন্নতমানের রেসোলিউশন ফ্ল্যাট ডিসপ্লে। সব থেকে বড় বিষয়, ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকায়।

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া iQOO Neo 10R-এর সাফল্যের সঙ্গে চলছে। তারমধ্যেই এই ফোনটি বাজারে এসেছে। যদিও দুটি ফোনের ডিজাইন একই রকম। iQOO Neo 10 হল উচ্চতর একটি সংস্করণ।

IQOO Neo 10 সিরিজের বৈশিষ্ট্যগুলি কী কী

এক জনপ্রিয় চিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন, এই সিরিজের স্মার্টফোনগুলোতে Qualcomm Snapdragon 8 Gen 3 এবং MediaTek Dimensity 9400 চিপসেট থাকবে। এমনকি পরবর্তী সময়ে iQOO ফোনে Snapdragon 8 Gen 4 SoC ও থাকতে পারে।

প্রাথমিক ভাবে জানা গেছে, ¡QOO Neo 10-এ থাকতে পারে Snapdragon 8 Gen 3 চিপসেট, এবং Pro মডেলে থাকবে MediaTek Dimensity 9400 চিপসেট। এই চিপসেটটি MediaTek অক্টোবর মাসে ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, IQOO Neo 10 সিরিজের ফোনগুলোতে মেটাল মিডল ফ্রেম রয়েছে। Neo 9 সিরিজের প্লাস্টিক ফ্রেমের তুলনায় অনেক উন্নত। ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন সিলিকন ব্যাটারি রয়েছে। ১৬ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি  স্টোরেজ। স্মার্টফোনটিতে ৭ হাজার মেগাহার্জ ব্যাটারি এবং ১২০ ওয়াট দ্রুত চার্জিং সিস্টেম রয়েছে। iQOO ফোনটির দামও বেশ সাধ্যের মধ্যেই রেখেছে। iQOO Neo 10 এর প্রি-বুকিং ২৬ মে থেকে শুরু হয়েছে এবং ১ জুন পর্যন্ত চলবে। বিক্রি শুরু হবে ৩ জুন থেকে।

একেকটি ভেরিয়েন্টের দাম একেক রকম। যেসকল ক্রেতা ফোনটি বাজারে আসার আগে প্রি-অর্ডার করবেন, তারা SBI ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ফ্ল্যাট ২ হাজার টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, পুরনো Vivo বা iQOO ফোন কেনার জন্য ৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকবে। অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসের জন্য ২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। যারা প্রি-বুকিং করবেন তারা একটি বিনামূল্যে iQOO TWS 1eও পাবেন।

iQOO Neo 10-এ রয়েছে ৬.৭৮-ইঞ্চি AMOLED স্ক্রিন যার রেজোলিউশন ২৮০০×১২৬০ পিক্সেল। এটি গেমিংয়ের জন্য আদর্শ। একইসঙ্গে দৈনন্দিন ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য বজায় রাখবে। স্ক্রিনটি Schott Xensation Up গ্লাস দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে।

ফোনের দাম নিম্লিখিত-

৮ GB RAM + ১২৮ GB STORAGE  : ৩১,৯৯৯ টাকা

৮ GB RAM + ২৫৬ GB STORAGE : ৩৩,৯৯৯ টাকা

১২ GB RAM + ২৫৬ GB STORAGE : ৩৫,৯৯৯ টাকা

১৬ GB RAM + ৫১২ GB STORAGE : ৪০,৯৯৯ টাকা

 

২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর ধড় থেকে মুণ্ডু আলাদা করল‌ ধর্ষক

সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

টাকা উপার্জনের হাতিয়ার বোনঝি, ওঝাকে দিয়ে ধর্ষণের অভিযোগ মাসির বিরুদ্ধে

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়