এই মুহূর্তে

বিপুল ছাড়! ২০ হাজারের নিচেই কিনুন iQOO Z10 5G , কোথায় পাবেন?

নিজস্ব প্রতিনিধি: সঠিক স্মার্টফোন কেনার কথা যদি কেউ ভাবেন, তার জন্য নতুন ফোন আসছে আইকিউ (iQOO)। ভাল ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবলে আইকিউ এর নতুন ফোনটি ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য। মিড রেঞ্জে শক্তিশালী ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইলে iQOO Z10 5G ফোনটি কিনতে পারেন। ২০ হাজারের কম দামে ফোনটি গ্রাহকরা কিনে নিতে পারবেন। iQOO Z10 5G ফোনটিতে ছাড় দেওয়া হচ্ছে। ব্য়বহারকারীরা সস্তায় ফোনটি কিনে নিতে পারবেন।

iQOO Z10 5G ফোনের বিশেষত্ব রয়েছে। এই ফোনে রয়েছে সবচেয়ে বড় ব্যাটারি। কিন্তু ফোনটি অত্যন্ত পাতলা ডিজাইনের। এই ফোনটি মাত্র 0.78cm মোটা এবং ফোনের বড় ব্যাটারিকে ৯০ ওয়াট FlashCharge সাপোর্ট করে। এতে একাধিক AI ফিচারও দেওয়া রয়েছে।

ই কমার্স সাইট অ্যামাজনে iQOO Z10 5G  ফোনের  8GB RAM+128GB স্টোরেজে ফোনটি দাম রাখা হয়েছে ২০,৯৯৮ টাকা। ডিসকাউন্ট ছাড়া ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ১০৪৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ছাড় পাওয়ার পর ব্যবহারকারীরা ফোনটিকে ২০ হাজার টাকার কমে পকেটে পুড়তে পারবেন। এই ফোনটি কিনতে গিয়ে ব্যবহারকারীরা পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন। তবে পুরোনো ফোনের মডেল ও অবস্থার ওপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ।

ফিচারের দিকে নজর দিলে দেখা যাবে, এই ফোনে ৬.৭৭-ইঞ্চি ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে ৫ হাজার নিট পিক ব্রাইটনেস থাকবে। এছাড়া এই ফোনে Android 15 ভিত্তিক Funtouch 15 অপারেটিং সিস্টেম রয়েছে। প্রসেসরের দিকে নজর দিলে দেখা যাবে, এই ফোনে Snapdragon 7s Gen 3 চিপসেট পাওয়া যাবে। ফোনের রিয়ারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকবে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেওয়া থাকবে।এই ফোনে রয়েছে ৭৩০০ মেগাহার্জ ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং।

Published by:

Share Link:

More Releted News:

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

যুদ্ধের আবহেও শেয়ার বাজার খুলতে বিরাট লাফ সেনসেক্সে, মুখে হাসি বিনিয়োগকারীদের

ভ্যাপসা গরমে মিলবে স্বস্তি, ১.৫ টন এসিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Amazon

পয়লা বৈশাখের আগে স্বস্তি, কলকাতায় সোনা ও রুপোর দামে সামান্য পতন

Jio-তে ২০০ টাকার কমেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ