যুদ্ধের আবহেও শেয়ার বাজার খুলতে বিরাট লাফ সেনসেক্সে, মুখে হাসি বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদেশি বাজার থেকে ইতিবাচক ইঙ্গিত মিলতেই বুধবার শক্তিশালী উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু করল ভারতীয় শেয়ার বাজার। বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিএসই সেন্সেক্স প্রায় ১৩০০ পয়েন্ট লাফিয়ে ওঠে। একই সঙ্গে এনএসই নিফটি সূচকও ৩৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি নিয়ে লেনদেন শুরু করে।

বাজার খোলার পর থেকেই বড় বড় সংস্থার শেয়ারে ক্রেতাদের আগ্রহ স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে IndiGo, Infosys, Tata Consultancy Services এবং HCLTech-এর শেয়ার দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে।লার্জক্যাপ শেয়ারের মধ্যে IndiGo প্রায় ৫.১০ শতাংশ, Larsen & Toubro প্রায় ২.৯০ শতাংশ, Tata Consultancy Services ২.৬০ শতাংশ, Infosys ২.৫৫ শতাংশ এবং Adani Ports & SEZ প্রায় ২.৪০ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন করতে দেখা যায়। মিডক্যাপ বিভাগের শেয়ারগুলির মধ্যেও উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। বিশেষ করে Suzlon Energy, GMR Airports, IDFC First Bank এবং Dixon Technologies-এর শেয়ার ভালো গতিতে বাড়তে দেখা যায়। অন্যদিকে স্মলক্যাপ বিভাগের মধ্যে রিলায়েন্স পাওয়ার-এর শেসার প্রায় ৮.৮৫ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে।

বুধবার নিফটি সূচক আগের দিনের ২৩,৮৪২ পয়েন্টের বন্ধের তুলনায় বেড়ে ২৪,১৬৩ পয়েন্টে বাজার খুলে। কিছুক্ষণের মধ্যেই সূচকটি আরও বাড়তে বাড়তে প্রায় ২৪,২৮০ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়।বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরান-এর মধ্যে ফের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা এবং যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আশা বিনিয়োগকারীদের আস্থাকে বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যস্ফীতির আশঙ্কাও কিছুটা কমেছে। এর পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতাও ভারতীয় বাজারের উত্থানে সহায়ক হয়েছে।

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ