ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের পরেই হবে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলার শুনানি। আজ, বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে আগামী ৬ মে ফের ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে। এদিন সুুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ডিএ-র জন্য ইতিমধ্যেই ৬০০০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকা পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। যদিও ডিএ সংক্রান্ত মামলায় আবেদনকারীরা এদিন শীর্ষ আদালত জানান, টাকা দেওয়ার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। প্রক্রিয়াগত সেই সমস্যা মেটাতে হবে। এই বিষয়ে তারা ডিএ সংক্রান্ত কমিটির সঙ্গে আলোচনা চান।

আরও পডুন: ‘বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের 

সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে রাজ্যের জবাব চাওয়া হয়। তখনই রাজ্যের তরফে থাকা আইনজীবী কপিল সিব্বল জানান, ‘আগামী ২৭ এপ্রিল ডিএ সংক্রান্ত কমিটির বৈঠক রয়েছে। সেখানেই সবটা জানানো যাবে।’ এরপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে কপিল সিব্বল আর্জি জানান, ২৭ এপ্রিলের বৈঠকের পর, এই মামলার শুনানির দিন ধার্য করা হোক। তাতেই সম্মতি দেয় শীর্ষ আদালত। তারপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ জানায়, ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ৬ মে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মীদের ডিএ-এর একটা অংশ মিটিয়ে দিয়েছে রাজ্য। তবে সরকার পোষিত সংস্থার কর্মীরা টাকা এখনও পাননি বলেই জানা গিয়েছে।

এই বিষয়ে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ‘এই রাজ্য সরকার ডিএ ও পে কমিশনের বিরুদ্ধে। ডিএকে বাধ্যতামূলক নয়, বলে মনে করে। সরকারি কর্মচারীদের বলতে চাই চিন্তা করবেন না, আর মাত্র কটা দিন, তারপরে বিজেপির সরকার আসবে। বাংলার সরকারি কর্মচারীরা, বকেয়া ডিএ-ও পাবেন ও সপ্তম পে কমিশনও লাগু হব।’

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু