হাসপাতালের ছাদে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি কাদের জন্য? তরজা তৃণমূল-বিজেপির

অত্যন্ত গোপনে ওই বেসরকারি হাসপাতালের ছাদ দখল করে চলছিল হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি ও চিকেন চাপ তৈরির কাজ। কিন্তু বাধ সাধল গন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিলেই মিলবে হাতে গরম এক প্যাকেট বিরিয়ানি। সেই প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল উত্তর কলকাতার একটি হাসপাতালের ছাদে। অত্যন্ত গোপনে ওই বেসরকারি হাসপাতালের ছাদ দখল করে চলছিল হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি ও চিকেন চাপ তৈরির কাজ। কিন্তু বাধ সাধল গন্ধ। গোটা এলাকা বিরিয়ানির সুবাসে ম ম করতেই তৃণমূল কর্মীরা শুরু করে খোঁজখবর।

শেষ পর্যন্ত ওই হাসপাতালের ছাদে হানা দিয়ে দেখা গেল ঢালাও বিরিয়ানি রান্না চলছে। ইতিমধ্যেই আট হাঁড়ি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। পরের হাঁড়ি চাপানোর তোড়জোড় চলছিল। ঘটনাটি রবিবার সকালে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের। কিন্তু কাঁদের জন্য এত বিরিয়ানি। সংবাদমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে আমতা আমতা করলেন কারিগররা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি, বিজেপি প্রার্থীর উদ্যোগেই এই আয়োজন। শাসকদলের দাবি, ভোটারদের বিরিয়ানির প্যাকেট ধরিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী অমিয় হাজরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।

রবিবার সকালেই ভোট শুরু হওয়ার কিছু পরেই বেলেঘাটায় ২৮ নম্বর ওয়ার্ডের ওই হাসপাতালের সামনে ধর্ণায় বসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছে যান ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীও। তাঁর অভিযোগ, ওই হাসপাতালে বহিরাগতদের আশ্রয় দিয়েছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ভোটের দিন স্থানীয় খাবারের দোকান বন্ধ থাকে, তাই হাসপাতালে কর্মী ও কিছু রোগীদের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছিল। কিন্তু সামান্য় কয়েকজন রোগী ও কর্মীদের জন্য আট হাঁড়ি বিরিয়ানি কেন? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বলেন, ভোটের দিন বিরিয়ানি রান্না করাটা অন্যায় নয়। টিফিনের জন্য সেটা করতেই হয়। তবে হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করাটা অন্যায়।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে