LIC-এর এই স্কিমে নামমাত্র টাকা বিনিয়োগ করে পান ১২ হাজার টাকা করে আজীবন পেনশন

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসর গ্রহণের পর মানুষের আয় যাতে নিয়মিত থাকে সেই জন্য ভারতীয় জীবন বীমা কর্পোরেশন চালু করেছে LIC পেনশন স্কিম। এটি জনগণকে আর্থিক নিরাপত্তা প্রদান করে আজীবন পেনশনের সুবিধা দেয়।

এলআইসির স্মার্ট পেনশন প্ল্যানের অধীনে সিঙ্গল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। জয়েন্ট অ্যাকাউন্টে একজনের মৃত্যুর পর, অন্য ব্যক্তি আজীবন পেনশনের সুবিধালাভ করে থাকেন। এই পেনশন প্রকল্পের আওতায় যে কোনো নাগরিক সুবিধা পেতে পারেন। স্মার্ট পেনশন স্কিমের অধীনে পলিসি গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন পেতে পারেন।

পলিসি গ্রাহকের অবর্তমানে নমিনি যিনি থাকবেন তাঁকে এই স্কিমের সুবিধা দেওয়া হবে। LIC স্মার্ট পেনশন প্ল্যান কিনতে চাইলে LIC ওয়েবসাইট থেকে অনলাইনে অথবা LIC এজেন্ট, POSP-Life Insurance এবং Common Public Service Centers এর মাধ্যমে অফলাইনে কিনতে পারেন।

এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে এককালীন প্রিমিয়াম দিতে হবে। এর পরে আপনি আজীবন পেনশন পেতে থাকবেন। কমপক্ষে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। পেনশন পেতে হলে, পুরো প্রিমিয়াম একবারে জমা দিতে হবে। সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।

আপনার বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে আপনাকে পেনশনের সুবিধা দেওয়া হয়। ১৮ থেকে ১০০ বছর বয়সী পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমের অধীনে বিনিয়োগ করতে পারবেন। পলিসি গ্রাহকের মৃত্যুর পর টাকা পাবেন নমিনি।

এই স্কিমে সর্বনিম্ন পেনশন মাসিক ১০০০ টাকা, তিন মাস অন্তর নিলে ৩০০০ টাকা এবং ছয় মাস অন্তর নিলে ৬০০০ টাকা। আর বছরে একবার পেনশনের টাকা পেতে চাইলে সেক্ষেত্রে পাবেন সর্বনিম্ন ১২০০০ টাকা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ