এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটোমোবাইল প্রযুক্তির বাজারে বড়সড় বাজি ধরল প্রযুক্তি সংস্থা কেপিআইটি টেকনোলজিস। জার্মানির সাইবার সিকিউরিটি সংস্থা ‘সাইমোটিভ’-এর সঙ্গে বহু কোটি ডলারের চুক্তির পথে এগোচ্ছে সংস্থাটি। ধাপে ধাপে এই অধিগ্রহণ সম্পূর্ণ হলে ২০২৯ সালের মধ্যেই সাইমোটিভের ১০০ শতাংশ মালিকানা নিজেদের হাতে নিতে পারে কেপিআইটি। প্রযুক্তি মহলে ইতিমধ্যেই এই চুক্তিকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

সংস্থা সূত্রে খবর, প্রথম ধাপে কেপিআইটি প্রায় ১০ মিলিয়ন ডলার ‘প্রেফারেন্স ক্যাপিটাল’ হিসেবে বিনিয়োগ করবে। যদিও এই বিনিয়োগ এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য প্রয়োজনীয় শর্তসাপেক্ষ। নির্দিষ্ট পারফরম্যান্স টার্গেট পূরণ হলে এই বিনিয়োেগ পরে ইকুইটিতে রূপান্তরিত হবে। এরপর ধাপে ধাপে সাইমোটিভের বাকি অংশীদারিও অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে কেপিআইটি। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সংস্থাটি সাইমোটিভের পূর্ণ মালিকানা অর্জন করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

জানা গিয়েছে, গোটা অধিগ্রহণ চুক্তির আর্থিক পরিমাণ ৬০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১২০০ কোটি টাকার কাছাকাছি। তবে এই অঙ্ক নির্ভর করবে সাইমোটিভের ভবিষ্যৎ আয় ও ব্যবসায়িক পারফরম্যান্সের উপর। পুরো প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হওয়ার কথা। কেপিআইটি টেকনোলজিসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কিশোর পাতিল জানিয়েছেন, এই বিনিয়োেগ সংস্থার দীর্ঘমেয়াদি এআই-ভিত্তিক মোবিলিটি সলিউশনের প্রতি প্রতিশ্রুতিকেই তুলে ধরে। তাঁর মতে, আধুনিক গাড়ির ডিজাইন ও নিরাপত্তার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 

পাঁচ দিন অনাহারে! হাসপাতাল থেকে এশিয়ান গেমসে সোনা জয়, নীরুর লড়াই যেন সিনেমার গল্প

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা