বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ আনল LG! ফিচার জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাবুন তো একবার, আপনার ব্যাগে রয়েছে একটি বিশাল ১৭-ইঞ্চির ডিসপ্লে যুক্ত ল্যাপটপ, অথচ ওজনে এতটাই হালকা যে আপনি টেরই পাচ্ছেন না! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ঠিক এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখাল প্রযুক্তি সংস্থা LG ইলেক্ট্রনিক্স।

বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেকট্রনিক্স শো  CES 2026 শুরু হতে চলেছে আগামী ৬ জানুয়ারি থেকে। আর এই মেগা ইভেন্টের ঠিক আগেই প্রযুক্তি বিশ্বে বড়সড় চমক দিল LG। তারা তাদের জনপ্রিয় এবং প্রিমিয়াম Gram ল্যাপটপ সিরিজের নতুন লাইনআপ সবার সামনে তুলে ধরেছে। এবারের ল্যাপটপগুলোর মূল ফিচার হল—অবিশ্বাস্য হালকা ডিজাইন, নতুন শক্তিশালী ম্যাটেরিয়াল এবং অত্যাধুনিক AI ফিচারের মেলবন্ধন।

সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি গেমিং মেশিনের তকমা!

LG-র এই নতুন Gram 2026 লাইনআপের মূল আকর্ষণ হল দুটি মডেল: LG Gram Pro 17 এবং ১৬-ইঞ্চির LG Gram Pro।

এর মধ্যে Gram Pro 17 মডেলটি টেক দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এতে রয়েছে একটি ঝকঝকে ১৭-ইঞ্চি WQXGA LCD স্ক্রিন। তবে আসল চমক এর ভেতরে। এত স্লিম এবং হালকা হওয়া সত্ত্বেও, এই ল্যাপটপে LG জুড়ে দিয়েছে শক্তিশালী NVIDIA GeForce RTX 5050 GPU এবং 8GB DDR7 RAM। সংস্থা বুক ঠুকে দাবি করছে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যুক্ত এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি RTX ল্যাপটপ। সাধারণত গেমিং বা গ্রাফিক্সের ল্যাপটপগুলো ভারী হয়, কিন্তু LG সেই ধারণাই বদলে দিল।

অন্যদিকে, এর ছোট ভাই Gram Pro 16 মডেলে রয়েছে আরও উন্নত WQXGA+ OLED ডিসপ্লে। মাল্টিটাস্কিং এবং ভারী কাজের জন্য এতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট Intel Core Ultra প্রসেসর।

‘Aerominum’ ম্যাটেরিয়ালের জাদু

এখন প্রশ্ন হলো, এত শক্তিশালী হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ল্যাপটপগুলো এত হালকা হলো কীভাবে? এর রহস্য লুকিয়ে আছে এর তৈরিতে ব্যবহৃত নতুন এক উপাদানে, যার নাম LG দিয়েছে Aerominum।

সংস্থার মতে, এই নতুন ম্যাটেরিয়াল ব্যবহার করার ফলেই ল্যাপটপগুলো ওজন কমানোর পাশাপাশি পেয়েছে মিলিটারি-গ্রেডের মজবুতি। এগুলো সহজে স্ক্র্যাচ হবে না, তাই দৈনন্দিন ব্যবহারে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। অর্থাৎ, হালকা মানেই যে ঠুনকো নয়, সেটাই প্রমাণ করল LG।

AI এবং কানেক্টিভিটিতে নতুন যুগ

২০২৬ সাল মানেই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। LG-ও সেই দৌড়ে পিছিয়ে নেই। নতুন এই ল্যাপটপগুলো Microsoft Copilot+ PC সাপোর্ট করবে। এতে অন-ডিভাইস এবং ক্লাউড-ভিত্তিক বিভিন্ন AI টুলস আগে থেকেই দেওয়া থাকবে, যা আপনার প্রোডাক্টিভিটি বা কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে।

কানেক্টিভিটির ক্ষেত্রেও এসেছে বড় আপডেট। নতুন Gram Link ফিচারের সাহায্যে এখন Android ফোন, iOS ডিভাইস, এমনকি WebOS ভিত্তিক স্মার্ট টিভিতেও খুব সহজে ফাইল শেয়ার এবং স্ক্রিন মিররিং করা যাবে। সাথে ডেটা সুরক্ষার জন্য নতুন সিকিউরিটি ফিচার তো থাকছেই।

মন খারাপ ভারতের

এত সব দুর্দান্ত ফিচার শোনার পর ভারতীয় টেক-প্রেমীদের জন্য একটা মন খারাপ করা খবর আছে। দুর্ভাগ্যবশত, LG-র এই নতুন এবং বৈপ্লবিক ল্যাপটপ মডেলগুলো ভারতে লঞ্চ হবে না। সংস্থা জানিয়েছে, এগুলো আপাতত শুধুমাত্র আমেরিকান মার্কেটের জন্যই তৈরি করা হয়েছে। দাম এবং কবে থেকে বিক্রি শুরু হবে, সে বিষয়েও LG এখনও বিস্তারিত কিছু জানায়নি।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের