চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের সকলকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ল মাহিন্দ্রা

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কথাতেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই উৎসবের মরশুমে কম বেশি সব গাড়ি নির্মাণকারী সংস্থাই বিশেষ ছাড় দিলেও শেষমেশ বাজিমাত করল মাহিন্দ্রা। জানা গেছে, ভারতের এই শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থাটি গতমাসে মোট ৫৪,৫০৪ টি SUV বিক্রি করেছে। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাসে দুর্গাপুজো থেকে শুরু হয়ে দীপাবলি পর্যন্ত তাদের বিক্রি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু এটাই নয়, সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা দেশীয় ও বিশ্ববাজার মিলিয়ে মোট ৯৬,৬৪৮ টি গাড়ি বিক্রি করেছে, যেটি তাদের সর্বকালের সেরা বিক্রি বলে ঘোষিত হয়েছে।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সভাপতি ভিজয় নকরা জানিয়েছেন, “অক্টোবর মাসে আমরা ৫৪,৫০৪ টি SUV বিক্রি করতে পেরে উচ্ছ্বসিত, যা স্বাভাবিকের থেকে ২৫% বৃদ্ধি পেয়েছে। গত মাসে মাহিন্দ্রা থার Roxx লঞ্চ হওয়ার প্রথম ৬০ মিনিটেই ১.৭ লক্ষ ইউনিট বুকিং পেয়েছে, যা উৎসবের মরসুমে SUV পোর্টফোলিও জুড়ে একটি দুর্দান্ত ইতিবাচক গতি অব্যাহত রেখেছে।”

জানা যায়, Mahindra Thar Roxx মাহিন্দ্রার SUV লাইন-আপের নতুন সংযোজন। লঞ্চের আগে থেকেই Roxx দর্শকদের মনে উষ্ণ সাড়া ফেলেছে। এছাড়াও সংস্থাটি তাদের অন্যান্য গাড়িগুলির বিক্রিতেও রেকর্ড পরিমান সাফল্য অর্জন করেছে । সংস্থাটি জানিয়েছে, তাদের ভারতীয় লাইন আপের মধ্যে Thar, Thar Roxx, Scorpio Classic, Scorpio-N, Bolero, Bolero Neo, XUV700, XUV400 ও XUV 3XO ইত্যাদি গাড়িগুলি রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ