এই মুহূর্তে

চিন্তামুক্ত হোক বার্ধক্য, পোষ্ট অফিসের এই স্কিমে ঘরে বসে প্রতি মাসে আয় করুন ২০,৫০০

নিজস্ব প্রতিনিধি:  আর্থিক চাপ ছাড়াই অবসর গ্রহণের পর আরামদায়ক জীবন নিশ্চিত করার জন্য, প্রত্যেকেই তাদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে রাখেন। সেটাই এমন একটি জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে তাঁদের কষ্টের উপার্জিত অর্থ  নিরাপদ  থাকবে  রিটার্ন হবে মোটা অঙ্কের। অনেকে আবার জমানো টাকা থেকে অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের পরিকল্পনা করেন। এখন এমন অনেক সংস্থা রয়েছে যারা মোটা অঙ্কের রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি করে। তাই টাকা সুরক্ষিত রাখতে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে শেষ বয়সের সম্বল হারিয়ে না যায়।  এই ক্ষেত্রে, পোস্ট অফিসের একটি সঞ্চয় প্রকল্প বেশ জনপ্রিয়। জেনে নিন কি সেটি। 

 পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS স্কিম)  যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য তৈরি। এই প্রকল্পে বিনিয়োগ করলে প্রতি মাসে  ২০,৫০০ আয়ের নিশ্চয়তা পাওয়া যায়। এতে ঝুঁকি কম ও সুদের হারও বেশি।বর্তমানে  বিনিয়োগকারীরা পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলিতে আস্থা রাখেন কারণ এগুলি ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। কারণ সরকার নিজেই ছোট বা বড় প্রতিটি বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা দেয়। সরকারি প্রকল্প, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রদত্ত সুদের হারের  ব্যাংক এফডিও বেশি।  সরকার POSCSS-এ বিনিয়োগের উপর  ৮.২ শতাংশ সুদের হার অফার করছে।  

১০০০ টাকা থেকে শুরু, কর ছাড় 

এই সরকারি স্কিমে বিনিয়োগ শুরু করা যেতে পারে মাত্র ১,০০০ দিয়ে। এই পোস্ট অফিস স্কিমে কেবল নিয়মিত আয় এবং নিরাপদ বিনিয়োগই নয়, বরং কর সুবিধাও দেওয়া হয়। POSCSS-এ বিনিয়োগকারীরা আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে বার্ষিক  ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়ের জন্য যোগ্য। এই প্রবীণ নাগরিক সঞ্চয় স্কিমের সর্বোচ্চ বিনিয়োগ সীমা হল ৩০ লক্ষ। অবসর গ্রহণের পরে আর্থিক স্থিতি বজায় রাখার ক্ষেত্রে এই পোস্ট অফিস স্কিম দুর্দান্ত। ৬০ বছর বা তার বেশি বয়সী যেকোনো ব্যক্তির  সঙ্গে অথবা তার স্বামী/স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।  

বয়সসীমার ক্ষেত্রে, কিছু শিথিলতা রয়েছে। অ্যাকাউন্ট খোলার সময় ভিআরএস গ্রহণকারী ব্যক্তিদের বয়স ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম হতে পারে, অন্যদিকে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সী হলে বিনিয়োগ করতে পারবেন।

মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর 

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগের মেয়াদ পাঁচ বছর, অর্থাৎ এই স্কিমের সম্পূর্ণ সুবিধা পেতে আপনাকে পাঁচ বছর ধরে বিনিয়োগ করতে হবে। তবে, যদি এই সময়ের আগে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিয়ম অনুসারে অ্যাকাউন্ট যার তাঁকে জরিমানা দিতে হবে। এই সরকারি স্কিমে প্রতি তিন মাস অন্তর বিনিয়োগের উপর সুদ  দেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি অ্যাকাউন্টের মালিক মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং সম্পূর্ণ অর্থ নথিতে উল্লেখিত মনোনীত ব্যক্তির কাছে স্থানান্তর করা হয়।  

কিভাবে প্রতি মাসে ২০৫০০ টাকা আয় করবেন?

 পোস্ট অফিসে গিয়ে একটি SCSS অ্যাকাউন্ট খুলতে পারেন। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ  ১.৫ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টে ৩ লক্ষ  বিনিয়োগ করা যায়।  যদি কোনও ব্যক্তি পোস্ট অফিস SCSS জয়েন্ট অ্যাকাউন্টে  ৩০ লক্ষ বিনিয়োগ করেন, তাহলে তাঁরা পাঁচ বছরের জন্য  তিন মাসের ভিত্তিতে ৬১, ৫০০  শুধুমাত্র সুদ পাবেন। পাঁচ বছর পর, তারা তাদের ৩০ লক্ষ মূলধন তুলতে পারবেন অথবা আরও তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারবেন। মাসিক ভিত্তিতে এটি গণনা করলে… 

বার্ষিক সুদ আয়:   ৩০,০০,০০০ এর ৮.২ শতাংশ মানে ২,৪৬,০০০

ত্রৈমাসিক সুদের আয়: ২,৪৬,০০০/৪ = ৬১,৫০০

মাসিক সুদ আয়:  ২,৪৬,০০০/৩ = ২০,৫০০ 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

আইসক্রিম ব্যবসা আলাদা করতেই লাভের মুখ, চমক হিন্দুস্তান ইউনিলিভারের

মমতার পথে হেঁটে কল্পতরু যোগী আদিত্যনাথ, ১০ লক্ষ বেকারকে চাকরি দেওয়ার ঘোষণা

মোদি থেকে রাহুলের কাছে পৌঁছেছে বিয়ের কার্ড, সচিনের ছেলে অর্জুনের সম্পত্তি কত?

স্বস্তি নেই! এক লাফে আরও ৯ হাজার বেড়ে ২ লক্ষ ৫৮ হাজার হল রুপোর দাম, সোনা কত?

6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতের বাজারে Oppo K14x 5G

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ