নড়বড়ে বিশ্ব শেয়ারবাজার, এক ধাক্কায় অর্ধেক সম্পত্তি খোয়ালেন মার্ক জুকেরবার্গ

চলতি বছরে এক দশমিক ৪ ট্রিলিয়ন কোটি ডলার সম্পত্তি কমেছে বিশ্বের সেরা ৫০০ ধনীর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে আমেরিকা, রাশিয়া থেকে পাকিস্তান- বিশ্বের সব শেয়ারবাজারেই পতনের ঢেউ। আর সেই ঢেউয়ের ধাক্কায় শুধু সাধারণ বিনিয়োগকারীরা নন, বিশ্বের সেরা ধনীরাও চরম লোকসানের মুখোমুখি হয়েছেন। চলতি বছরে এক দশমিক ৪ ট্রিলিয়ন কোটি ডলার সম্পত্তি কমেছে বিশ্বের সেরা ৫০০ ধনীর। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। তাঁর সম্পত্তি কমেছে প্রায় অর্ধেক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের (Elon Mask) সম্পদ কমেছে ৫৯ দশমিক ৯ আরব ডলার। ই-কমার্স সংস্থা অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের (Zeff Bezos) সম্পদ কমেছে প্রায় ৬৩ বিলিয়ন ডলার। এই প্রথম বৈশ্বিক ধনকুবেররা এক সঙ্গে এত পরিমাণ অর্থ হারালেন।

শুক্রবার প্রকাশিত ‘ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স’ (Bloomberg Billionaires Index) অনুযায়ী, ২০২১ সালে ফেসবুক প্রতিষ্ঠাতা (Facebook Founder) মার্ক জুকেরবার্গের (Mark Zuckerberg)  সম্পত্তির পরিমাণ ছিল ১২৫ দশমিক ৫ আরব ডলার। অথচ চলতি বছরের প্রথম মাসে সেই সম্পত্তি অর্ধেকে নেমে এসেছে। শেয়ারবাজারে লাগাতার পতনের কারণে ফেসবুক প্রতিষ্ঠাতার সম্পত্তি কমেছে ৬৫ দশমিক ৯ আরব ডলার। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫৯ দশমিক ৬ আরব ডলার। ধাক্কা খেয়েছেন বিশ্বের সেরা ধনী তথা টেসলা কর্ণধার (Tesla CEO) ইলন মাস্ক (Elon mask)-ও। গত ছয় মাসে ৫৯ দশমিক ৯ আরব ডলার কমেছে তাঁর সম্পত্তি। যদিও বর্তমানে ২০৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে বিশ্বের সেরা ধনীর সিংহাসন ধরে রেখেছেন তিনি।

সম্পত্তির নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছেন অ্যামাজনের (Amazon Founder)  প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Zeff Bezos)। তাঁর সম্পত্তির পরিমাণ ১২৯ দশমিক ছয় বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদের পরিমাণ ১২৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল