চ্যালেঞ্জের মুখে Tata! এক বছরের জন্য চার্জিং ফ্রি করে হাজির এই নতুন বৈদ্যুতিক গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতের বাজারে JSW MG Motor India নিয়ে এসেছে তাদের বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক গাড়ি ‘Windsor’। MG-এর দাবি, এটি দেশের প্রথম CUV, যা SUV-এর প্র্যাকটিক্যালিটি এবং সেডানের আরামকে একত্রিত করে। ‘Pure EV Platform’-এ তৈরি এই গাড়িটি মূলত আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। MG Windsor দাম শুরু হচ্ছে ₹ 9.99 লাখ থেকে এবং এতে রয়েছে BaaS (Battery as a Service)।

MG Windsor – Battery as a Service

এটির প্রাথমিক দাম রাখা হয়েছে ₹ 9.99 লাখ, তবে গ্রাহকদের প্রতি কিলোমিটারে ₹ 3.5 করে খরচ হবে। বিশেষ ফাইন্যান্স স্কিমের আওতায় MG এই পদক্ষেপ নিয়েছে, যাতে Windsor কে ICE SUV-এর মতো খরচে বাজারে আনা যায়।

MG Windsor – ফ্রি চার্জিং এবং Buyback Plan

MG Windsor প্রথম ক্রেতার জন্য আজীবন ব্যাটারি ওয়ারেন্টি অফার করছে। তাছাড়া, eHUB By MG অ্যাপের মাধ্যমে এক বছরের জন্য পাবলিক চার্জিং ফ্রি থাকছে। এছাড়াও, 3 বছরের মধ্যে বা 45,000 কিমি চলার পর 60% দাম রিটেনশন নিশ্চিত করতে সংস্থা 3-60 বাইব্যাক প্ল্যান চালু করছে।

MG Windsor – স্পেসিফিকেশনস

MG Windsor একটি PMS মোটর নিয়ে আসছে, যা IP67 সার্টিফায়েড। এর 38 Kilowatt/Hour Li-ion ব্যাটারি প্যাক থেকে পাওয়ার নেওয়া হয়। এতে 4টি ড্রাইভিং মোড আছে – Echo+, Echo, Normal এবং Sport। এর সর্বোচ্চ আউটপুট 136 Hp এবং 200 Nm টর্ক। সংস্থা দাবি করছে, এই গাড়ির রেঞ্জ 331 কিমি এবং DC ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৪০ মিনিটে চার্জ করা যায়।

MG Windsor – ইন্টেরিয়র

গাড়ির 2700 mm হুইলবেস বিশিষ্ট কেবিনে রয়েছে একটি আরামদায়ক এবং প্রশস্ত Interior। পিছনের দিকের সীটে দেওয়া হয়েছে Bubble Leather Finish, যা 135 ডিগ্রি পর্যন্ত রিক্লাইন করা যায়। তাছাড়া, Infinity View Glass Sunroof রয়েছে। Entertainment-এর জন্য রয়েছে 15.6 ইঞ্চির Touchscreen ডিসপ্লে, যা ড্যাশবোর্ডের সাথেই লাগানো রয়েছে।

MG Windsor – ডিজাইন

Windsor গাড়ির ডিজাইন অত্যন্ত আধুনিক এবং গ্ল্যামারাস। এর উচ্চ সেট বোনেটসহ উজ্জ্বল সামনের অংশ এবং হেডল্যাম্পে ভার্টিক্যালি স্প্লিট আর্কিটেকচার রয়েছে। টেইল ল্যাম্পও একইরকম গোলাকার এবং সংযোগকারী লাইট বার সহ ডিজাইন করা হয়েছে।

নতুন MG Windsor-এর সাশ্রয়ী মূল্য, আধুনিক ফিচার, এবং স্বাচ্ছন্দ্যময় Interior ডিজাইনের কারণে ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় এক বিশেষ স্থান করে নিচ্ছে।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের