তিনদিনের মধ্যে আসছে MS Office 2021, Windows 11

এমএস অফিস ২০২১ চলবে উইনডোজ ১১ ও উইনডোজ ১০-এ। অন্যদিকে macOS-এর নতুন ভার্সনগুলিতে চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি আমরা। প্রতিনিয়ত আপডেট হচ্ছে সবকিছু। এবার মাইক্রোসফ্টের তরফে জানিয়ে দেওয়া হল, তিনদিনের মধ্যে সারাবিশ্বে লঞ্চ হচ্ছে এমএস অফিস ২০২১। একইসঙ্গে বাজারে আসছে উইনডোজ ১১। কত দাম নির্ধারিত করা হয়েছে, নতুন কী ফিচারই বা রয়েছে? দেখে নিন এই প্রতিবেদনে।

এবার হয়তো উইনডোজ ৯ ও এমএস অফিস ২০১৯-কে বিদায় জানানোর সময় চলে এসেছে। আগামী ৫ অক্টোবরই লঞ্চ হচ্ছে মাইক্রোসফ্টের নতুন সফ্টওয়্যার। নতুন এমএস অফিসে MS Word, PowerPoint, Excel-সহ অন্যান্য অ্যাপ্লিকেশনে পরিবর্তন ঘটছে। কম্পিউটারে উইনডোজ ১১ আপডেট করার পরে মূলত যে সমস্ত ডিজাইন দেখা যাবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এমএস অফিস ২০২১ হতে চলেছে। দু’টি ক্ষেত্রেই নীল রঙকে প্রধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন অ্যাপ্লিকেশনে থাকবে রিবন ইন্টারফেস এবং রাউন্ডার কর্নার্স।

Microsoft 365 থেকে কিছু কোলাবরেশন ফিচার নেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা একটি ডকুমেন্ট যেমন কোলাবরেট করতে পারবেন, তেমনই আবার OneDrive এবং MS Team ইন্টিগ্রেশনও থাকছে। এমএস অফিস ২০২১ চলবে উইনডোজ ১১ ও উইনডোজ ১০-এ। অন্যদিকে macOS-এর নতুন ভার্সনগুলিতে চলবে।

বাড়িতে পড়ুয়ারা এবং অন্যান্য ইউজারদের জন্য এমএস অফিস ২০২১-এর দাম ধার্য করা হয়েছে ১৪৯.৯৯ মার্কিন ডলার। এর মধ্যেই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোট ও মাইক্রোসফ্ট টিমস পাওয়া যাবে। অন্য দিকে যাঁরা বিজনেস ইউজার, অর্থাৎ MS Office Home এবং Business 2021 ব্যবহার করবেন, তাঁদের ২৪৯.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। এই প্যাকেজের মধ্যেই চলে আসবে PC এবং Mac ইউজারদের জন্য Outlook অ্যাকাউন্ট এবং ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় আরও মাইক্রোসফ্ট অ্যাপস। যদিও, ভারতে MS Office 2021-এর দাম কত হতে চলেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে