এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ৭ আসনের (সেভেন সিটার) গাড়ির বাজারে নতুন চমক নিয়ে হাজির Renault। জনপ্রিয় MPV Triber-এর Turbo সংস্করণ নিয়ে এসেছে সংস্থা। নতুন মডেলে রয়েছে টার্বো পেট্রল ইঞ্জিন, ৭ জন বসার সুবিধা এবং ২১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ। দাম শুরু হচ্ছে ৭.৮৪ লাখ টাকা থেকে। ফলে Maruti Suzuki Ertiga-র মতো জনপ্রিয় ৭-সিটার গাড়ির সঙ্গে এবার সরাসরি টক্কর হবে Renault Triber Turbo-র।

কি সুবিধা মিলবে?

নতুন Renault Triber Turbo-র সবচেয়ে বড় আকর্ষণ এর টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন। সাধারণ Triber-এর তুলনায় এই সংস্করণে আরও শক্তিশালী পারফরম্যান্স পাওয়ার লক্ষ্যেই Turbo ভ্যারিয়েন্ট আনা হয়েছে। শহরের রাস্তায় দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে লং ড্রাইভ- দুই ক্ষেত্রেই গাড়িটি ব্যবহারযোগ্য রাখার চেষ্টা করেছে সংস্থা। Triber-এর অন্যতম প্রধান সুবিধা হল, এর ৭ সিটের কেবিন। পরিবারের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত আসন এবং ব্যবহারিক কেবিন অনেকটাই সুবিধা দিতে পারে। প্রয়োজন অনুযায়ী পিছনের আসন ভাঁজ করে বেশি লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে। 

নতুন Renault Triber Turbo-এর প্রাথমিক দাম রাখা হয়েছে ৭.৮৪ লাখ টাকা। এই দামের সঙ্গে ৭-সিটের সুবিধা এবং Turbo ইঞ্জিন যুক্ত হওয়ায় গাড়িটি এই সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। ভারতের ৭-সিটার MPV বাজারে Maruti Suzuki Ertiga দীর্ঘদিনের পরিচিত নাম। সেই বাজারেই Triber Turbo কে আরও শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে Renault। তুলনামূলক কম দামে ৭-সিট, টার্বো ইঞ্জিন এবং ভালো মাইলেজ—এই তিনটি বিষয়ই নতুন Triber-এর মূল আকর্ষণ হতে পারে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট