চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা, লক্ষ্মীবারে কলকাতায় হলুদ ধাতুর বাজারদর কত?

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে আরও সস্তা হয়ে গেল‌ সোনার দাম(Gold Price)। আমেরিকায় ট্রাম্প শাসনের প্রত্যাবর্তনের পরই বিশ্বজুড়ে সোনায় বিনিয়োগের চাহিদা কমেছে ফলে স্বাভাবিকভাবেই সোনার মূল্যপতন অব্যাহত। একইভাবে শহর কলকাতাতেও গতকালের তুলনায় সোনার দাম কিছুটা কমেছে। মাঝে অবশ্য দু-এক দিনের জন্য সোনালী ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়েছিল ঠিকই, কিন্তু শেষ কয়েকদিনে সোনার দামে চলছে পতন। তাই এই মরসুমে যদি সোনা কেনার প্ল্যান থাকে তাহলে এটাই সুবর্ণ সুযোগ। চলুন আজকের সোনার বাজারদর কেমন তা একনজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ না জানিয়ে ছবি ব্যবহার, শাড়ি বিপণন সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ঐন্দ্রিলার

আজ ২৮শে নভেম্বর বৃহস্পতিবার, কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৭১০৬ টাকা। ২৪ ক্যারাট পাকা সোনার দাম যাচ্ছে ৭৭৫২ টাকা/প্রতি গ্রাম। এবং প্রতি গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম এদিন রয়েছে ৫৮১৪ টাকা। ফলে আগের দিনের তুলনায় দাম কিছুটা হলেও কমেছে। সোনার দামে সাম্প্রতিক সময়ে ওঠানামা থাকলেও ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। গত সপ্তাহে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩০০ টাকা কমে যায়। এর আগের সপ্তাহে সোনার দাম ৩,০০০ টাকার বেশি বেড়ে গিয়েছিল। এই সপ্তাহের শুরুতে সোনার দাম আরও ২২০ টাকা কমে যায়। ফলে সোনা কেনার এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ।

সোনার দাম কমার কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসায় যাঁরা দুনিয়ার আর্থিক বাজারে বড় লগ্নিকারী, তাঁরা মনে করছেন যে মার্কিন অর্থনীতি এবার শক্তিশালী হবে। আর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, তাঁরা সোনা থেকে লগ্নি সরিয়ে কনভেনশনাল শেয়ার মার্কেটে লগ্নি করছেন। তাই, চাহিদাতে কমতি হওয়ায় কমছে সোনার দাম। ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ মৃত্যুর আগে ৪-৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া খান, বিস্ফোরক দাবি প্রয়াত অভিনেত্রীর প্রেমিকের মা’র

প্রসঙ্গত উল্লেখ্য, সোনা মূলত তিন প্রকার। ২৪, ২২ এবং ১৮ ক্যারেট। ২৪ ক্যারেটে প্রায় ৯৯ শতাংশ সোনা থাকে। তবে, এই সোনায় গয়না তৈরি করা যায় না। এটি মূলত গোল্ড বার তৈরিতে ব্যবহৃত হয়। ২২ ক্যারেটে প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ৭৫ শতাংশের বেশি সোনা থাকে ১৮ ক্যারেটে। এই দু-রকম সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ