চার্জ নিয়ে চিন্তার দিন শেষ, সিলিকন ব্যাটারির সাথে আসছে Oppo

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন জগতে নতুন এক যুগের সূচনা করতে চলেছে Oppo। সংস্থাটি শিগগিরই লঞ্চ করতে চলেছে তাদের নতুন দুটি সিরিজ। Find X6 এবং Reno 13 সিরিজ। সম্প্রতি সামনে আসা তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে চিনে লঞ্চ হতে পারে Find X6 এবং X6 Pro মডেল। নভেম্বরে আসতে পারে Reno 13 এবং Reno 13 Pro। এর পাশাপাশি, আগামী জানুয়ারিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে Find X6 Ultra মডেলের।

এই তিনটি সিরিজের ফোনগুলিতে ব্যবহার হতে চলেছে অত্যাধুনিক সিলিকন ব্যাটারি। Tipster Digital Chat Station-এর Weibo পোস্ট অনুযায়ী, Oppo 100 watt চার্জিং সাপোর্ট সহ সিলিকন ব্যাটারি উৎপাদনে সক্ষম হয়েছে। Find X6 সিরিজের তিনটি ফোনে যথাক্রমে 5600 mAh, 5700 mAh এবং 6100 বা 6200 mAh ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। Find X6 এবং X6 Pro-তে Dimensity 9200 প্রসেসর ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে Find X6 Ultra-তে Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, Reno 13 সিরিজের ফোনগুলিতে 5600 mAh ব্যাটারি থাকতে পারে। আর Pro ভেরিয়েন্টে 5900 mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। এই দুটি স্মার্টফোনে কোন প্রসেসর ব্যবহার হবে তা এখনও জানা যায়নি।

স্মার্টফোনের ব্যাটারিতে সিলিকন ব্যবহারের নতুন প্রযুক্তি বাজারে আসতে শুরু করেছে। এই ধরনের ব্যাটারি সাধারণ লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারির তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। ফলে একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় এবং দ্রুত চার্জ হয়। পাশাপাশি, সিলিকন ব্যাটারি আকারে ছোট হওয়ায় ফোন চওড়া হয়না।

Oppo-র এই নতুন উদ্যোগ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক বড় সুবিধা হতে পারে। ব্যাটারি সমস্যায় আর ভুগতে হবে না, তা বলাই যায়।

 

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের