এক ধাক্কায় ৫০ বাড়ল রান্নার গ্যাসে, আরও চড়া পেট্রোল-ডিজেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ফের উর্দ্ধমুখী জ্বালানির দাম। রান্নার গ্যাস থেকে পেট্রোল, ডিজেল একইদিনে দাম বাড়ল সবের। সোমবার মধ্যরাত থেকে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৫০ টাকা। এতদকন পর্যন্ত একটা সিলিন্ডার কিনতে খরচ হচ্ছিল ৯২৬ টাকা, কিন্তু সোমবার মধ্যরাত টেকে সেটাই বেড়ে হল ৯৭৬ টাকা। অন্যদিকে মঙ্গলবার থেকে ফের দাম বেড়েছে পেট্রোল, ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ৮৩ পয়সা ও ডিজেলে লিটার প্রতি দাম বেড়েছে ৮৪ পয়সা।

কলকাতার বাজারে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৫ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০ টাকা ৬২ পয়সা। চলতি মাসের ১০ তারিখ শেষ হয়েছে উত্তরপ্রদেশসহ ৫ রাজ্যের ভোটপর্ব। আর সেই ভোটপর্ব মিটতে না মিটতেই জ্বালানির দাম বাড়ল আকাশ ছোঁয়া।

চলতি মাসের প্রথম থেকেই আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে আশঙ্কা করা হচ্ছিল, যে কোনও মুহূর্তে বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলসহ সমস্ত জ্বালানির দাম। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাত শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়তে থাকে জ্বালানির। এই যুদ্ধ পরিস্থিতিতে তেলের ব্যারলের দাম যখন প্রায় আকাশছোঁয়া হয় তখনই আশঙ্কা করা হচ্ছিল যে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই সঙ্গে যে জ্বালানি গ্যাসের দামও একধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেবে কেন্দ্র সেটা কোনও ভাবেই আন্দাজ করা যায়নি। সোমবার মধ্যরাতে পেট্রোল, ডিজেলের পাশাপাশি জ্বালানি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েও প্রায় হাজার টাকা হয়েছে। 

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ