অগ্নিমূল্য তরল সোনা, কলকাতায় ডিজেল ১০০ ছুঁই ছুঁই

পরপর চারবার দাম বাড়ল দুই জ্বালানির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, দিল্লি ও মুম্বই:  আরও উর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল। প্রতিলিটারে বৃদ্ধি পেয়েছে ৩৫ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে এক লিটার ডিজেলের দাম ১০৪ টাকা। কলকাতায় এক লিটার ডিজেল প্রায় একশো টাকার কাছাকাছি। শনিবার কলকাতায় এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৯.০৮ টাকা। চেন্নাইতে ইতোমধ্যে এক লিটার ডিজেলের দাম একশো পেরিয়ে গিয়েছে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের বালাঘাট। শনিবার সেখানে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১১৮টাকা। আর ডিজেল প্রতি লিটার ১০৭.৪৬ টাকা

এক ঝলকে দেখে নেওয়া যাক শনিবার দুই জ্বালানির দাম কোথায় কত

পেট্রোল

দিল্লি ১০৭.২৪ টা

মুম্বই ১১৩.১২ টা

কলকাতা ১০৭.৭৮ টা

চেন্নাই ১০৪.২২ টা

ডিজেল

দিল্লি ৯৫.৯৭ টা

মুম্বই ১০৪.০০ টা

কলকাতা ৯৯.০৮ টা

চেন্নাই ১০০.২৫ টা

অক্টোবরে এই  নিয়ে পরপর চারবার দাম বাড়ল দুই জ্বালানির। দেশের চার বড়ো শহরে পেট্রোলের দাম একশো পেরিয়ে গিয়েছে। মুম্বই এবং চেন্নাইতে এক লিটার ডিজেল ইতোমধ্যে একশোর ঘর অতিক্রম করেছে। যে হারে তরল সোনার দাম একটু একটু করে বাড়ছে, তাতে দু-একদিনের মধ্যে ডিজেলের দাম একশো পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের হ্রাস-বৃদ্ধির ওপর দুই জ্বালানির মূল্যের উত্থান-পতন ঘটে। প্রতিদিন সকালে তেল সংস্থাগুলি দুই জ্বালানির মূল্য নির্ধারণ করে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল