স্বস্তি! দাম কমার পর টানা ছ’দিন অপরিবর্তিত জ্বালানির দাম

দুর্গাপুজোর আগে থেকেই পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল দশা হয়েছিল সাধারণ মানুষের। প্রায় রোজই নিয়ম করে বাড়ছিল জ্বালানির দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলে রাজস্ব কমানোয় একধাক্কায় কিছুটা কমে গিয়েছিল জ্বালানি তেলের দাম। কেন্দ্রের দেখে বেশ কয়েকটি রাজ্যও তাঁদের ভাগের ভ্যাট (VAT) কমিয়ে জ্বালানির দাম আরও কমিয়ে দিয়ে আম জনতার স্বস্তি দিয়েছিল। এরপর ছয় দিন কেটে গিয়েছে, আর বাড়েনি পেট্রল ও ডিজেলের দাম। ফলে কলকাতায় বুধবারও সেই একই দামেই বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে প্রতি লিটার ১০৪.৬৭ টাকা। এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা প্রতি লিটার।

দুর্গাপুজোর আগে থেকেই পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল দশা হয়েছিল সাধারণ মানুষের। প্রায় রোজই নিয়ম করে বাড়ছিল জ্বালানির দাম। সেই সঙ্গে বেশ কয়েকবার বেড়েছিল রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে উৎসবের মরশুমের আগে খোলাবাজারে আনাজপাতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছিল পাল্লা দিয়ে। মাথায় পড়েছিল সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর। তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে প্রতিবাদে রাস্তায় নামে। ফলে বাধ্য হয়েই দীপাবলির আগে জ্বালানি তেলের উপর কেন্দ্রীয় রাজস্বে কিছুটা ছাড় দিয়ে পেট্রল-ডিজেলের দাম কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। পড়ে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যও সেই পথে হাঁটে। এরপর ছয় দিন কেটে গেলেও দাম বাড়েনি মহার্ঘ্য পেট্রল ও ডিজেলের। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরে এসেছে আম জনতার।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…