এই মুহূর্তে

ডাকঘরের এই কামাল স্কিমের কথা জানেন? সুদ হিসাবেই পাবেন আড়াই লক্ষ

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে সংসার খরচ চালিয়ে টাকা জমানো প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু আপনি কি জানেন, প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা করে জমিয়ে আপনি ভবিষ্যতে লাখ লাখ টাকার মালিক হতে পারেন? শুনতে অবাক লাগলেও, পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম বা রেকারিং ডিপোজিট (RD) স্কিম সাধারণ মানুষের জন্য এমনই এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। যেখানে সম্পূর্ণ সরকারি নিরাপত্তায় আপনার জমানো টাকা বেড়ে হবে প্রায় দ্বিগুণ। চলুন জেনে নেওয়া যাক এই স্কিমের খুঁটিনাটি।

নিরাপদ সঞ্চয় মানেই পোস্ট অফিস

ব্যাঙ্কের তুলনায় পোস্ট অফিসের স্কিমগুলিতে সাধারণ মানুষের ভরসা সবসময়ই বেশি থাকে। এর প্রধান কারণ হল সরকারের গ্যারান্টি। অর্থাৎ, আপনার টাকা মার যাওয়ার কোনও ভয় নেই। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিমটি ঠিক যেন সোনার খনির মতো। বর্তমানে এই স্কিমে 6.7% হারে সুদ পাওয়া যাচ্ছে, যা অনেক বড় বড় ব্যাঙ্কের Fixed Deposit-এর সুদের হারের থেকেও বেশি।

১০ বছরের হিসেব

এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০ টাকা দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে জাদুর মতো রিটার্ন পেতে হলে একটি উদাহরণ দেখা যাক। ধরুন, আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে এই স্কিমে জমা করার পরিকল্পনা নিলেন।

১. প্রথম ৫ বছরের হিসেব: আপনি যদি টানা বছর বা ৬০ মাস ধরে প্রতি মাসে ৫০০০ টাকা জমা করেন, তাহলে আপনার মোট আসল জমা হবে ৩ লক্ষ টাকা। 6.7% চক্রবৃদ্ধি সুদের হারে মেয়াদ শেষে বা ম্যাচিউরিটিতে আপনি হাতে পাবেন ৩,৫৬,৮৩০ টাকা। অর্থাৎ, শুধুমাত্র সুদ বাবদ আপনার লাভ হবে ৫৬,৮৩০ টাকা।

২. ১০ বছরের ধামাকা রিটার্ন: আসল ম্যাজিকটা ঘটবে যদি আপনি এই মেয়াদ আরও বছরের জন্য বাড়িয়ে নেন। অর্থাৎ মোট ১০ বছর ধরে যদি আপনি এই স্কিম চালিয়ে যান, তবে আপনার মোট জমা হবে ৬ লক্ষ টাকা। কিন্তু ১০ বছর শেষে পোস্ট অফিস আপনাকে ফেরত দেবে মোট ৮,৫৪,২৭২ টাকা! ভালো করে লক্ষ্য করুন, আপনার আসল জমার ওপর শুধুমাত্র সুদ হিসেবেই আপনি পাচ্ছেন ২,৫৪,২৭২ টাকা। অর্থাৎ, প্রায় আড়াই লক্ষ টাকা বাড়তি আয়!

কেন করবেন এই স্কিম?

এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ রিস্ক-ফ্রি’পোস্ট অফিসের অফিসিয়াল ক্যালকুলেটর ব্যবহার করে আপনি নিজেই এই হিসেব যাচাই করে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো, যে কেউ নিজের নামে বা ‘জয়েন্ট অ্যাকাউন্ট’-এ এই স্কিম খুলতে পারেন। তবে মনে রাখবেন, সময়ের আগে টাকা তুললে বা প্রিম্যাচিওর উইথড্রয়াল’ করলে সামান্য কিছু পেনাল্টি লাগতে পারে। তাই লম্বা সময়ের জন্য পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ।

মাসে ৫০০০ টাকা হয়তো অনেকের কাছেই একটি ভাল রেস্তোরাঁয় খাওয়ার খরচ। কিন্তু সেই টাকাই যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা হয়, তবে তা বিপদের দিনে আপনার বড় বন্ধু হতে পারে। তাই আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিস-এ যোগাযোগ করুন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণ সুযোগ, ১৫,০০০ টাকার বিশাল ছাড়ে মিলছে Google Pixel 9a

Airtel আনল ধামাকা অফার, কম খরচে আনলিমিটেড কলিং আর ডেটার মজা ৭৭ দিনের জন্য

মাত্র ১০মিনিটেই ফুল চার্জ, চলবে দেড় দিন! 10001 mAh ব্যাটারি নিয়ে আসছে এই ফোন

QR কোড স্ক্যান করলেই চলবে ভিডিও! ভারতে এল ফুজিফিল্মের হাইব্রিড ক্যামেরা , থাকছে আরও ফিচার…

চিন্তামুক্ত হোক বার্ধক্য, পোষ্ট অফিসের এই স্কিমে ঘরে বসে প্রতি মাসে আয় করুন ২০,৫০০

 বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ