হাইকোর্টের নির্দেশে দেশের এই রাজ্যে বন্ধ হয়ে গেল Rapido পরিষেবা

আগামী ২০ জানুয়ারি পরবর্তী শুনানি না হওয়ায় পর্যন্ত র‍্যাপিডোর বাইক ট্যাক্সি, অটো রিকশা ও ফুড ডেলিভারি বন্ধ রাখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অ্যাপ ক্যাবের তুলনায় কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছতে অনেকেই ‘র‍্যাপিডো’ বাইকে সওয়ার হন। কিন্তু সঠিক লাইসেন্স না থাকায় মহারাষ্ট্রে ওই পরিষেবা বন্ধ করে দিল বোম্বে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি গৌতম পটেল ও বিচারপতি এস জি দিঘের ডিভিশন বেঞ্চ অবিলম্বে রাজ্যজুড়ে পরিষেবা বন্ধ করার জন্য র‍্যাপিডোর আইনজীবীকে নির্দেশ দেন। এদিন অবশ্য আদালতে মোটরবাইক পরিষেবা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘ইতিমধ্যেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি পরবর্তী শুনানি না হওয়ায় পর্যন্ত বাইক ট্যাক্সি, অটো রিকশা ও ফুড ডেলিভারি বন্ধ রাখা হচ্ছে।’

গত বছরের ২০ ডিসেম্বর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে র‍্যাপিডো বাইক পরিচালনাকারী সংস্থা রোপ্পেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে ( Roppen Transportation Services Private Limited) এক নির্দেশ পাঠিয়ে পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সরকার লাইসেন্স না দেওয়া সত্বেও কীভাবে সংস্থাটি পরিষেবা দিচ্ছে এবং পরিষেবা দেওয়ার নাম করে ভাড়া আদায় করছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। র‍্যাপিডোকে পরিষেবা দেওয়ার জন্য কোনও লাইসেন্স দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। মহারাষ্ট্র সরকারের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাইক অ্যাগ্রিগেটর সংস্থাটি।

এদিন মামলার শুনানিতে বিচারপতি গৌতম পটেল ও বিচারপতি এসডি দিঘে ‘র‍্যাপিডো’র আইনজীবীর উদ্দেশে বলেন, আপনারা অবৈধভাবে পরিষেবা চালাচ্ছেন। কোনও লাইসেন্স না থাকা সত্বেও কীভাবে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন তা বুঝতে পারছি না?   হয় আপাতত পরিষেবা বন্ধ রাখুন নাহলে যাতে ভবিষ্যতে আপনাদের কোনও লাইসেন্স দেওয়া না হয় তার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে।’  

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ