সহ্যের সীমা পার, খুচরোর মুদ্রাস্ফীতি আট বছরের মধ্যে সর্বোচ্চ

খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার এক ধাক্কায় ৭ দশমিক ৬৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের জমানায় দেশের আম আদমির হাল কতটা শোচনীয়, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানেই তা স্পষ্ট। এদিন এপ্রিল মাসের খুচরোর মুদ্রাস্ফীতি সূচক প্রকাশ করা হয়েছে। গত মাসে দেশে খুচরোর মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশে। অথচ তার আগের মাসে অর্থা‍ৎ মার্চে খুচরোর মুদ্রাস্ফীতি ছিল ৬ দশমিক ৯৫ শতাংশ। ২০১৪ সালের মে মাসের পরে এপ্রিল মাসে খুচরোর মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তার মধ্যে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার এক ধাক্কায় ৭ দশমিক ৬৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১০ শতাংশ।

গত কয়েক মাস ধরেই দেশে জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধির জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে আম আদমিকে ছ্যাঁকা খেতে হচ্ছে। অনেককেই খালি পেটে দিন কাটাতে হচ্ছে। সহজে যে জিনিসপত্রের দাম কমবে না, গত সপ্তাহেই দেশবাসীকে তা আগাম জানিয়ে দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। অন্তত আগামী তিন মাস যে জিনিসের দাম কমবে না, তা সরকারি পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছিল।

‘আচ্ছে দিনে’র স্বপ্ন ফেরি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবল নেতৃত্বে সাধারণ মানুষের কতটা ‘বুরা’ হাল তা টের পাওয়া যাচ্ছে। গত ৬ বছরে দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বাধিক হয়েছিল অক্টোবরে। ৭.৬১ শতাংশ। মার্চে তা কিছুটা কমে হয়েছিল ৬ দশমিক ৯৫ শতাংশ। এপ্রিলে তা এক ধাক্কায় পৌঁছে গিয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশে। সেই সঙ্গে আট বছরের রেকর্ড ভেঙেছে। ২০১৪ সালের মে মাসের পরে খুচরো মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল। এপ্রিলে চাল-ডাল-আটা-ভোজ্য তেল সহ খাদ্যদ্রব্যের দাম আগের মাসের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আর শাক-সবজির দাম বেড়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ। মোদি সরকারের পক্ষ থেকে জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় অতিবৃষ্টি ও ভোজ্য তেলের উপরে চাপানো হয়েছে।  

 

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে