‘ইনস্টাগ্রাম’-কে টেক্কা দিতে ‘রসগ্রাম’ আনছে রাশিয়া

গোটা রাশিয়াজুড়ে নিষিদ্ধ হয়েছে ইনস্টাগ্রাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা রাশিয়াজুড়ে নিষিদ্ধ হয়েছে ইনস্টাগ্রাম। এছাড়া সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অ্যাপগুলি ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে রুশ সরকার। তাই রাশিয়ান প্রযুক্তি উদ্যোক্তারা নতুন একটি অ্যাপ লঞ্চ করতে চলেছেন। যার মাধ্যমে ফটো এবং ভিডিও শেয়ার করা যাবে। রুশ প্রযুক্তি বিশেষজ্ঞদের তৈরি নতুন এই অ্যাপটির নাম হল  ‘রসগ্রাম’। আগামী ২৮ মার্চ এটি চালু হতে চলেছে বলে খবর। আর এতে ক্রাউডফান্ডিং এবং পেইড কন্টেট অ্যাক্সের মতো ফিচার অ্যাপগুলিও পাওয়া যাবে। 

রাশিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক কর্তা আলেকজান্ডার জোবভ জানিয়েছেন, ‘আমার সহকর্মী কিরিল ফিলিমনোভ এবং বাকি সমস্ত সোশ্যাল মিডিয়ার ডেভালপাররা এই নতুন অ্যাপ আনার কাজের জন্য প্রস্তুত ছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় এই রাশিয়ান অ্যাপটি আনার কাজটি কোনওভাবেই হাতছাড়া করতে চাই না’।

অন্যদিকে, শুধু ইনস্টগ্রামই নয়, ফেসবুকও নিষিদ্ধ করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ‘মেটা’-কে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ‘রসগ্রাম’ আনতে চলেছে রুশ সরকার। এই জন্য দেশের প্রযুক্তি বিশেষজ্ঞদের সবদিক থেকেই সাহায্য করতে পুতিন সরকার। 

আর বৃহস্পতিবার ২২ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইতিমধ্যেই কিয়েভ, খারকিভ, চেরনোবিল, সুমি-সহ গোটা ইউক্রেনই রুশ সেনাদের দখলে চলে গিয়েছে। দেশটির শহরগুলির সর্বত্র শুধু রয়েছে ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। অনেক দেশ যুদ্ধ থামানোর দাবি জানালেও এখনও পর্যন্ত রুশ প্রেসিডেন্ট পুতিনের সেইরকম কোনও ইচ্ছে নেই বললেই চলে।

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!