Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাজারে 50MP-র ক্যামেরার নতুন ফোন আনল স্যামসাং, দাম শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামসাং ভারতের বাজারে ৩টি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। এই তিনটি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা। পাশাপাশি ব্যাটারিও অনেক বেশি উন্নত। জানা গিয়েছে স্যামসাংয়ের এই নতুন ৩ ফোনের ব্যাটারি ৫ হাজার মেগাহার্জ।

স্যামসাংয়ের আনা তিনটি ফোনেই মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকবে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। এই ফোনগুলোর  বৈশিষ্ট একরকম হলেও দাম ভিন্ন রয়েছে। স্যামসাং বাজেট রেঞ্জের মধ্যে নতুন কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে এনেছে Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07 4G। এই সমস্ত ফোনের বৈশিষ্ট্য প্রায় একই রকম। তবে নাম, রঙ এবং দামের মধ্যে পার্থক্য রয়েছে।

জানা যাচ্ছে, তিনটি স্মার্টফোনেই ৬.৭ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে থাকছে। এগুলিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে। রয়েছে ৫০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। Samsung Galaxy A07 4G ফোনটি বাজারে এনেছে মাত্র ৮৯৯৯ টাকায়। সামসাং এটি বাজারে লঞ্চ করেছে তিনটি রঙে। কালো, সবুজ এবং হালকা ভায়োলেট রঙে ফোনটি কিনতে পাোয়া যাবে। গ্রাহকরা চাইলে ফোনটি অনলাইনে Samsung এর অফিসিয়াল স্টোর থেকে কিনতে পারবেন। অন্যদিকে, Galaxy F07  বাজারে আনা হয়েছে মাত্র ৭৬৯৯ টাকায়। এই ফোনটি শুধুমাত্র একটি রঙেই কিনতে পাওয়া যাবে। সবুজ রঙের ফোনটি অন্য কোনও বিকল্প নেই। Flipkart থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন। Galaxy M07 4G ফোনটি ৬৯৯৯ টাকায় বাজারে এসেছে। এই হ্যান্ডসেটটি শুধুমাত্র Amazon- এ পাওয়া যাবে । এই সমস্ত হ্যান্ডসেট 4GB RAM এবং 64GB স্টোরেজে পাওয়া যাবে।

তিনটি স্যামসাং ফোনেই একই বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি ডিভাইসে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি HD+ PLS LCD ডিসপ্লে রয়েছে। Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07 মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দ্বারা চালিত।  তিনটি ফোনেই ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭-এ চলে। সামসাং এই ডিভাইসগুলির জন্য ছয়টি প্রধান অপারেটিং সিস্টেম আপগ্রেড অফার করবে বলে জানা গিয়েছে।  এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তিনটি ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে।

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ