শেয়ার বাজারে বড় ধস, সারাদিনে ক্ষতি হল ৪.৫ লক্ষ কোটি টাকা!

বড় পতন সেনসেক্সে৷ পড়ল নিফটিও। সপ্তাহের প্রথমদিনে ক্লোজিং বেল পড়ার ক্ষতি হল ৪.৫ লক্ষ কোটি টাকা। ফলে সপ্তাহের প্রথম দিনটি মোটেই ভালো গেল না

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় পতন সেনসেক্সে৷ পড়ল নিফটিও। সপ্তাহের প্রথমদিনে ক্লোজিং বেল পড়ার ক্ষতি হল ৪.৫ লক্ষ কোটি টাকা। ফলে সপ্তাহের প্রথম দিনটি মোটেই ভালো গেল না সেনসেক্স-নিফটির৷ অ-প্রাপ্তিযোগের তালিকায় রয়েছে একাধিক সংস্থার নাম। মাস কয়েক আগে রেকর্ড গড়েছিল এই দুই সূচক। শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবার 60 হাজারের গণ্ডি পার করেছিল সেনসেক্স। নিফটিও ঐতিহাসিক 18 হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই শেয়ার বাজারে পতন অব্যাহত। এশিয়ার বাজারের দুর্বলতা এবং করোনার নতুন প্রজাতি ওমিক্রনের ধাক্কায় টালমাটাল ভারতীয় শেয়ার বাজার।

সোমবার দিনের শেষে ৯৪৯ পয়েন্ট পড়ে ৫৬,৭৪৭.১৪ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। অপরদিকে, নিফটি আজ ২৮২.৮৫ পয়েন্ট পড়ে ১৬,৯১৩.৮৫ পয়েন্টে বন্ধ হয়েছে। শতাংশের হিসাবে দুই সূচকই প্রায় 2% এর কাছাকাছি পড়ে গিয়েছে। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আজ সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে IndusInd Bank এবং Bajaj Finserv-এর শেয়ার দরে। দুটি সংস্থার শেয়ারই ৩ শতাংশের কাছাকাছি পতন হয়েছে। এছাড়া, ভারতী এয়ারটেল, টিসিএস, এইচসিএল টেক, ইনফোসিস, টেক মহিন্দ্র, এশিয়ান পেইন্টস, মারুতি, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারেও ভালো পতন হয়েছে সোমবার। Indusind Bank এর শেয়ারের দাম উঠেছে 952 টাকা, পতন 35 শতাংশ।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ