রেড জোনে বন্ধ হল শেয়ার বাজার, কর্পূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারেও। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খায় বাজার। মার্কিন প্রশাসন ইরানের বন্দরগুলিকে ঘিরে নৌ অবরোেধ জারি করার পরিকল্পনার কথা জানানো এবং একই সঙ্গে ইসরায়েলের ইরানে ফের হামলা চালানোর সম্ভাবনার খবর সামনে আসতেই বিশ্ব বাজারে অস্থিরতা বাড়ে। এর জেরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ১০১.৮৬ ডলার।

এই পরিস্থিতির প্রভাব পড়ে ভারতীয় বাজারেও। দিন শুরুতেই বিএসই সেনসেক্স ১,৪১৫.৯৩ পয়েন্ট বা প্রায় ১.৮৩ শতাংশ পড়ে ৭৬,১৩৪.৩২ পয়েন্টে খুলে যায়। অন্যদিকে এনএসই নিফটি৫০ সূচকও ৪৭৯.৪৫ পয়েন্ট বা প্রায় ১.৯৯ শতাংশ কমে ২৩,৫৭১.১৫ পয়েন্টে লেনদেন শুরু করে।তবে দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় এবং প্রাথমিক ধাক্কা সামলে ক্ষতির একটা বড় অংশ পুষিয়ে নিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট নিচে বন্ধ হয় এবং নিফটি প্রায় ২০০ পয়েন্ট পতনের সঙ্গে দিনের লেনদেন শেষ করে।

আরও পড়ুনঃরেড জোনে শেয়ার বাজার, ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

বাজার বিশ্লেষকদের মতে, শুরুতে আতঙ্কে বিক্রির চাপ থাকলেও পরে সেই চাপ কিছুটা কমে আসে। তবুও বাজার ইতিবাচক অঞ্চলে ফিরতে পারেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে এখনও অনিশ্চয়তা ও সতর্ক মনোভাবের ইঙ্গিত দেয়। মূলত পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যায়। আমদানিনির্ভর অর্থনীতি হওয়ায় তেলের দাম বৃদ্ধি ভারতের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, মুদ্রার ওপর চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায়, যার প্রভাব সরাসরি পড়ে শেয়ার  বাজারে।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল