বিনিয়োগকারীদের পোয়াবারো, ৬০ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স

চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল শেয়ারবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারের আগেই লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের (Investors)। বুধবার ঘোড়ার লাফে ৬০ হাজারের গণ্ডি টপকে গেল সেনসেক্স (Sensex)। চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল শেয়ারবাজার (Stock Market)। সেনসেক্সের (Sensex) পাশাপাশি নিফটিও (Nifty) ছিল ঊর্ধ্বমুখী। এদিন ১১৯ পয়েন্ট বেড়ে নিফটি (Nifty) বন্ধ হয়েছে ১৭ হাজার ৯৪৪ পয়েন্ট ২৫ সূচকে।

বিশ্বজুড়ে আর্থিক মন্দার পদধ্বনির মধ্যেই গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। জুন মাসের ধাক্কা কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরতে শুরু করেছে। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার শেয়ারের দাম চড়তে থাকে। বাজাজ টুইনস (Bajaj Twins), ভারতী এয়ারটেল (Bharati Airtel), টেক মাহিন্দ্রা (Tech Mahindra) সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারের দাম লাফিয়ে বাড়তে থাকে। এক সময়ে ৪৮১ পয়েন্ট বেড়ে ৬০ হাজার ৪২৩ পয়েন্টে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। তবে শেষের দিকে বেশ কয়েকটি সংস্থার শেয়ারের দাম পড়ে যায়। ফলে বাজার বন্ধের সময় ৪১৭ দশমিক ৯২ সূচক বেড়ে ৬০ হাজার ২৬০ দশমিক ১৩ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। ৩০টি সংস্থার মধ্যে ২৩টি সংস্থারই শেয়ার ছিল গ্রিন জোনে।  গত ৫ এপ্রিল শেষ বারের মতো সেনসেক্স ৬০ হাজারের উপরে ছিল। ওই দিন সেনসেক্স বন্ধ হয়েছিল ৬০ হাজার ১৭৬ সূচকে।

সেনসেক্সের ঊর্ধ্বমুখীর দিনেও এদিন অবশ্য লোকসানের মুখ দেখেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (M&M), আলট্রাটেক সিমেন্ট ( Ultratech Cement), টাটা স্টিল (Tata Steel) ও মারুতি (Maruti)। এই সংস্থাগুলির শেয়ার দর এক দশমিক ০৭ শতাংশের মতো কমেছে। শেয়ারবাজার যেভাবে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে তাতে অবশ্য অশনিসঙ্কেত দেখছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ‘যেভাবে রেখচিত্র ঊর্ধ্বমুখী, তাতে যে কোনও সময়ে হুড়মুড়িয়ে পতন ঘটতে পারে।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের