দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তাহের প্রথম দিনই ধাক্কা খেল শেয়ারবাজার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শুরুটা খুব একটা সুখকর হল না বিনিয়োগকারীদের (Investor)। সোমবার সপ্তাহের প্রথম দিনেই পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার (Stock Market)। সেনসেক্স (Sensex) খুঁইয়েছে প্রায় ৯৪ পয়েন্ট এবং নিফটি (Nifty) ১৫ পয়েন্ট।  এদিন লেনদেনে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে শ্রী সিমেন্টস (Shree Cements)। একদিনে সংস্থার শেয়ারদর কমেছে ৬৩৫ টাকা ৩০ পয়সা।

শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৫৫ হাজার ৭৬৯ দশমিক ২৩ পয়েন্টে। এদিন অবশ্য আগের দিনের চেয়ে কিছুটা কম নিয়েই শুরু হয়েছিল বাজার। প্রথম এক ঘন্টার মধ্যে সাড়ে ৫৫ হাজারের গণ্ডির নিচে নেমে যায় সেনসেক্স। অবশ্য সেই ধাক্কা সামলে দুপুর সোয়া দুটো নাগাদ অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। ৫৬ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মুখে হাসিও ফুটেছিল। কিন্তু শেষ বেলায় আচমকাই ইউটার্ন নিয়ে বাজার নিচের দিকে নামতে থাকে।

শেষ পর্যন্ত ৯৩ দশমিক ৯১ সূচক হারিয়ে ৫৫ হাজার ৬৭৫ দশমিক ৩২ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স (Sensex)। আর ১৪ দশমিক ৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৬ হাজার ৫৬৯ দশমিক ৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি (Nifty)। মূলত এদিনের বাজারে আর্থিক মূলধনী (Capital Goods) সংস্থাগুলির পাশাপাশি আবাসন (Realty) ও তথ্য-প্রযুক্তি (IT) সংস্থার শেয়ার ধাক্কা খেয়েছে। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থার শেয়ারমূল্য বেড়েছে ১৪৪ টাকা ৩০ পয়সা। টাটা স্টিল (Tata Steel), ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank), এশিয়ান পেন্টস (Asian Paints) ও আলট্রাটেক (Ultratech) সংস্থা লোকসানের মুখ দেখেছে।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ