চাঙ্গা বাজার, উঠল সূচক

বাজার খুলতেই সূচক অনেকটাই উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  মঙ্গলে দালালস্ট্রিট থেকে এল মঙ্গলবার্তা।

বাজার খুলতেই সূচক অনেকটাই উঠল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক (Sensex) ৪৩৮.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২,০৩৬.৩২ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক (Sensex) ১৩৯.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫, ৪৮৯. ৫০পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে সেই সব সংস্থাগুলির মধ্যে রয়েছে টাইটান, ডক্টর রেড্ডি, টাটা স্টিল,( Tata Steel) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India), এনটিপিসি। অন্যদিকে, ক্ষতির মুখ দেখতে হয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ভারতী এয়ারটেলের মত সংস্থাকে।

সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক(Sensex)  ২৩৭.৪২ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৫১, ৫৯৭.৮৪ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৫৬.৬৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৫, ৩৫০.১৫ পয়েন্টে। দালালস্ট্রিটের পাশাপাশি এশিয়ার অন্যান্য বাজারও মঙ্গলবার চাঙ্গা ছিল। সূচক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (crude) দাম এক লপ্তে অনেকটাই বেড়ে গিয়েছে। ০.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল (barrel) প্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১১৫.২০ ডলার।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের পর থেকে দালাল স্ট্রিট সাক্ষী ছিল দোলাচলের। একাধিকবার বাজার থেকে গায়েব হয়েছে লক্ষ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা ছিল চিন্তায়। কিছুদিন ধরে বাজার কিছুটা হলেও থিতু হয়। শেয়ার সূচকে তেমন উল্লেখযোগ্য উত্থান না হলেও বাজার আপাতত চাঙ্গা থাকায় বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তিতে। মঙ্গলবার সূচকের উত্থানে দালালস্ট্রিটে কিছুটা হলেও স্বস্তির হাওয়া। দিনের শেষে সূচক কোথায় গিয়ে দাঁড়ায়, সে দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের