আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা চারদিন ধরে পতনের সাক্ষী শেয়ারবাজার, আতঙ্কে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে রক্তক্ষরণ কিছুতেই থামানো যাচ্ছে না। বুধবারও ধস নামল বাজারে। একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ৭৩ পয়েন্ট। এ নিয়ে টানা চারদিন শেয়ারবাজারে ধস নামল। কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়ে কার্যত আতঙ্কে বিনিয়োগকারীরা। গাড়ি থেকে ব্যাঙ্ক, তথ্যপ্রযুক্তি থেকে এফএমসিজি- সব ক্ষেত্রের শেয়ারদর ছিল নিম্নমুখী।

দীর্ঘ তিন বছর বাদে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করার পরেই শেয়ারবাজারে রক্তক্ষরণ শুরু হয়েছিল। গত সপ্তাহের বুধবার এক ধাক্কায় ১৩০০ পয়েন্ট খুঁইয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবার সামান্য ঘুরে দাঁড়ালেও আগের দিনের ক্ষতি সামাল দিয়ে উঠতে পারেনি। শুক্রবার শেষ কর্মদিবসে ফের পতনের সাক্ষী থেকেছিল শেয়ারবাজার। সোমবার শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে আশায় ছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেও হতাশ হয়েছিল। মঙ্গলবার সকালের দিকে বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ বেলায় আচমকাই পতনের মুখ দেখতে হয়েছিল। ফলে বুধবার বাজার কোথায় যায়, তার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি।

এদিন ৫৪ হাজার ১১৮ সূচক নিয়ে খুলেছিল বাজার। এক ঘন্টা ছাড়াতে না ছাড়াতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বাজার। দুপুর দেড়টা নাগাদ ৫৩ হাজার ৫৯২ সূচকে নেমে দাঁড়ায় সেনসেক্স। পরে সেই ধাক্কা সামলে উঠে ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তবে বেশিদূর এগোতে পারেনি। বাজার বন্ধের সময় ২৭৬ দশমিক ৪৬ সূচক হারিয়ে ৫৪ হাজার ৮৮ দশমিক ৩৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর ৭২ দশমিক ৯৫ পয়েন্ট খুঁইয়ে দীর্ঘদিন বাদে ১৬ হাজার ২০০ সূচকের নিচে নেমে যায় নিফটি। বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৭ দশমিক ১০ পয়েন্টে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ