আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজার খুলতেই লম্বা লাফ সেনসেক্সের, সূচক পেরোল ৬০ হাজার

নিজস্ব প্রতিনিধি: করোনা হানা ও ওমিক্রনের চোখ রাঙানিতে গত দু’সপ্তাহ ধরে পতন অব্যাহত ছিল বাজারে। কিন্তু সোমবারে সেই চিত্রটা অনেকটাই বদলে গেল। সপ্তাহের শুরুতেই ষাঁড়ের গুতোয় চাঙ্গা শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই সেনসেক্স ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। সেনসেক্স ৪৩৮.১০ পয়েন্ট অর্থাৎ ০.৭৩ শতাংশ বেড়ে ৬০ হাজার ১৮২.৭৫-এ লেনদেন শুরু হয়। এনএসই-র নিফটি খোলে ১৭ হাজার ৯১৩ পয়েন্টে। আইটি কোম্পানি গুলির শেয়ারে কিছুদিন ধরেই যে পতন অব্যাহত ছিল সেটা সোমবারে কিছুটা বদল ঘটিয়েছে। আপাতত উর্দ্ধমুখী আইটি শেয়ার গুলি।

বোম্বে স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতেই এই সুসংবাদ পেয়ে চাঙ্গা বাজার। সোমবার ১৭ হাজার ৯১৩ পয়েন্টে বাজার খোলার পর নিফটি আধ ঘণ্টার মধ্যে ১০০ পয়েন্ট বৃদ্ধি পায়। হিরো মোটোকর্প, ইউপিএল, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার গুলি শেয়ার বেড়েছে। আপাতত ‘বুল হিটিং’ উঠছে এই কোম্পানি গুলির শেয়ার। তবে ভাল্লুকের থাবায় নিফটিতে পতন অব্যাহত কিছু কোম্পানির। ব্যাঙ্কেও হু হু করে বাড়ছে নিফটি। সেনসেক্স ও নিফটির সপ্তাহের শুরুতে এই লাফ দেখে খুশি ব্যবসায়ী ও উদ্যোগপতিরা।

করোনার কামড়ে শেয়ার বাজারেও ধ্বস নামে। গোটা বিশ্বেই বাজারগুলিতে পতন দেখা যায়। তাই চিন্তা বাড়ে ব্যবসায়ী ও উদ্যোগপতি থেকে সব মহলেই। কিন্তু সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে শেয়ারের এই আচরণে খুশি বাণিজ্যমহল।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ