চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর, ৭০ হাজারে নামল রুপো, সোনার দামেও পতন

নিজস্ব প্রতিনিধি: সোনা আর রুপোর দাম উপর্যুপরি ঊর্ধ্বমুখী হওয়ায় আম জনতার রাতের ঘুম উবে গিয়েছিল। কিন্তু সপ্তাহ শুরুর দিনেই সুখবর। এক ধাক্কায় কমল দুই ধাতুর দাম। রুপোর দাম যেমন প্রতি কেজিতে ৭০ হাজারে নেমে এসেছে, তেমনই ২২ ক্যারেট সোনার দামও ৪৮ হাজারের ঘরে এসেছে। যার ফলে অনেকটাই স্বস্তি মিলেছে সাধারণ মধ্যবিত্তের।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। যার প্রভাব এসে পড়েছিল ভারতীয় বাজারেও। রুপো যেমন ৭৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল, তেমনই সোনাও ৫৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর দুই ধাতুর এমন দামে বিয়ের মরসুমে বিপাকে পড়েছিলেন সাধারণ মধ্যবিত্ত।

তবে এদিন এক ধাক্কায় অনেকটাই কমেছে দাম। প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭০ হাজার টাকায়। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৩১০ টাকা। যার ফলে গয়নার সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০০ টাকায়। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। প্রতি ১০ গ্রামে কমেছে ৩৪০ টাকা। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৭০ টাকা। যদিও দাম অনেকটা কমলেও স্বস্তিতে থাকতে পারছেন না ব্যবসায়ীরা। তাঁদের মতে, এদিন দাম কমলেও ফের যে কোনও মুহুর্তে ঊর্ধ্বমুখী হতে পারে দুই ধাতুর দাম।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ