NCAP সুরক্ষা পরীক্ষায় ৫ স্টার পেল স্কোডা কাইলাক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি স্বনামধন্য গাড়ি নির্মাণকারী সংস্থা Skoda (স্কোডা)-র Kylaq ভারতীয় নতুন গাড়ি মূল্যায়ন প্রোগ্রাম অর্থাৎ Bharat New Car Assessment Program (BNCAP)-এ সেরা পারফরম্যান্স দেখিয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্কোডার এই গাড়িটি ৫-স্টার রেটিং অর্জন করেছে। এটি প্রাপ্তবয়স্ক এবং শিশু যাত্রীদের সুরক্ষায় যথাক্রমে ৩০.৮৮/৩২ এবং ৪৫/৪৯ পয়েন্ট পেয়েছে, যা এটিকে সাব-ফোর-মিটার SUV সেগমেন্টে শীর্ষস্থানীয় করেছে।

প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষা বা adult occupant protection (AOP)

কাইলাক সামনাসামনি ক্র্যাশ টেস্টে ১৫.০৪/১৬ এবং পাশাপাশি ক্র্যাশ টেস্টে ১৫.৮৪/১৬ স্কোর করেছে। জানা গেছে, এই টেস্টে ড্রাইভার এবং যাত্রীর মাথা, ঘাড়, এবং পা সুরক্ষিত ছিল।

শিশু যাত্রীদের সুরক্ষা বা  child occupant protection (COP)

জানা গেছে, শিশু সুরক্ষায় ৪৫/৪৯ স্কোর পেয়ে কাইলাক উল্লেখযোগ্য ফলাফল করেছে। পরীক্ষাটিতে ১৮ মাস এবং ৩ বছরের শিশুদের পিছনের  সিটে রাখা হয়েছিল, যা চমৎকার সুরক্ষা প্রদান করেছে।

সুরক্ষা বৈশিষ্ট্য

Skoda Kylaq গাড়িটিতে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ISOFIX অ্যাঙ্কর এবং AIS-100 পদচারী সুরক্ষা নীতি উপলব্ধ রয়েছে। তবে, ADAS প্রযুক্তি অন্তর্ভুক্ত নেই। নিঃসন্দেহে বলা যায়, Skoda Kylaq গাড়িটিতে সুরক্ষা ও কর্মদক্ষতার জন্য একটি নির্ভরযোগ্য SUV। যদি আপনি একটি সাশ্রয়ী নির্ভরযোগ্য দুর্ধর্ষ SUV কিনতে চান, তাহলে, Skoda Kylaq আপনার জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ