দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের তৃতীয় দিনেও ধাক্কা ভারতের শেয়ার বাজারে।  বুধবার, বাজারের শুরুতেই সূচকগুলিতে বড়সড় পতন দেখা গিয়েছে। এ দিন সকালে প্রায় ৭০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সেনসেক্স, অন্যদিকে ২০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটি ৫০ সূচক। প্রধানত,  আমেরিকা-ইরান সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলার জন্য তার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারে।   

প্রসঙ্গত ,বুধবার শেয়ার বাজারে বড় পতনের অন্যতম প্রধান কারণ ছিল আমেরিকা- ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা। তাই এদিন বড় ধাক্কার মুখে পড়েন বিনিয়োগকারীরা। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক  অগ্রগতির আশায় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছিল। বিনিয়োগকারীরা আশা করেছিলেন, দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটলে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরবে এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমবে। তবে নতুন করে সংঘাতের আবহ সেই আশায় ধাক্কা দিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বাহরাইন, কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে । এই ঘটনার পর ভূ-রাজনৈতিক ঝুঁকি আবারও সামনে চলে এসেছে, ফলে বিনিয়োগকারীরা চিন্তায় পড়েছে এবং বিনিয়োগ থেকে সরে আসছে।

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

অন্যদিকে, বাজারে ব্যাপক বিক্রির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তথ্যপ্রযুক্তি বা আইটি খাতের শেয়ার। বিএসই-র লার্জ-ক্যাপ বিভাগের শীর্ষ সংস্থাগুলির মধ্যে টিসিএসের শেয়ার প্রায় ৬.২০ শতাংশ, টেক মাহিন্দ্রার ৪.৩০ শতাংশ, ইনফোসিসের ৩.২০ শতাংশ এবং এইচসিএল টেকের শেয়ার প্রায় ৩ শতাংশ পর্যন্ত পতন ঘটে। ফলে বাজারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শুধু লার্জ-ক্যাপ নয়, মিড-ক্যাপ আইটি সংস্থাগুলিও বিক্রির চাপে পড়ে। পারসিস্টেন্ট সিস্টেমসের শেয়ার প্রায় ৫ শতাংশ, এমফাসিস ৩ শতাংশ এবং কোফোর্জ ২.৯০ শতাংশ পর্যন্ত নিচে নেমে যায়। প্রধান বিষয়, আগের ট্রেডিং সেশনে এই সংস্থাগুলির শেয়ারে উত্থান দেখা গেলেও বুধবার সেই ধারা সম্পূর্ণ বদলে যায়। 

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা