এয়ার ইন্ডিয়ায় কর্মী ছাঁটাই ! চাকরি হারালেন ১৮০ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুগলের পর এবার কর্মী ছাঁটাই ঘটনা ঘটল এয়ার ইন্ডিয়ায়। এয়ার ইন্ডিয়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে ১৮০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে।  যাঁর মধ্যে রয়েছেন নতুন করে দক্ষতা বাড়াতে অক্ষম ও স্বেচ্ছা অবসর দেওয়া সম্ভব নয়, এমন কর্মচারিরা।

২০২২ সালের জানুয়ারিতে টাটার হাতে যায় এয়ার ইন্ডিয়া। তবে টানা ২ বছর কোন কর্মী ছাঁটাই ঘটনা ঘটেনি। হঠাৎ করে বিপুল সংখ্যক কর্মী কাজ হারানোয় বাকিদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। এই কর্মী ছাঁটাই নিয়ে সংস্থার তরফে জানান  হয়েছে,’ নন ফ্লাইয়িং কর্মীদের যোগ্য়তা অনুযায়ী কাজ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করতে হয়েছে সংস্থাকে। বর্তমানে আমরা ব্যবসার মডেলে বড় বদল আনতে চলেছি। ‘  

উল্লেখ্য,  এয়ার ইন্ডিয়া  মাত্র ১% লোককে ছাঁটাই করেছে।  কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল বলে জানিয়েছে  এয়ার ইন্ডিয়া। শুধু তাই নয় যেসকল কর্মীর কাজ গেছে তাদের বকেয়া অর্থ দেওয়া হবে । চলতি বছর এয়ার ইন্ডিয়ার মার্কেট শেয়ার ১২.২ শতাংশ থেকে বেড়ে ১২.৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে ইন্ডিগোর অংশীদারিত্ব জানুয়ারিতে ৬০.২ শতাংশ থেকে সামান্য কমে ৬০.১ শতাংশ।

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার