Loading live market data...
Loading active stocks...
Connecting...

সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে চলবে Gemini Live, জানিয়ে দিলো গুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার থেকে গুগল Gemini AI– এর সমস্ত ফিচারের সুবিধা নিতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। আগেই এই বিশেষ প্রযুক্তি চালু করা হয়েছিল Google pixel 9 ফোনটিতে। তবে এবার সেই সমস্ত সুবিধার পাশাপাশি Gemini Live– এর সুবিধাটিও অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দিল সংস্থা। সূত্রের খবর, সম্পূর্ণ বিনামূল্যে জেমিনি অ্যাপ ইনস্টল করে তা ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোরেই উপলব্ধ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপলিকেশন।

বিনামূল্যে ব্যবহার করা যাবে Gemini Live
1 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আন্তর্জাতিক সংস্থা গুগল জানিয়েছে, আগেই তাদের Gemini অ্যাপ চালু হয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে। এবার সেই অ্যাপ্লিকেশনটির অন্যতম ফিচার Gemini Live এর সুবিধা নিতে পারবেন সমস্ত অ্যান্ড্রয়েড গ্রাহকরা। এর জন্য আলাদা করে কোনও গাঁটের কড়ি খসাতে হবে না ব্যবহারকারীদের। যদিও গতমাসেই এই বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিল গুগল। এবার সেই কথা রাখলো সংস্থা।

কী এই Gemini Live?
গুগল পরিচালিত Gemini Live হলো এক বিশেষ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতোই কথা বলতে পারে। এই প্রযুক্তি কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাসিস্টেন্টের ভূমিকা পালন করে। যার দরুণ অন্যান্য ব্যবহারকারী বা ব্যক্তির সাথে রিয়েল টাইম চ্যাট করার মতো এক্সপেরিয়েন্স করা সম্ভব।

কীভাবে ব্যবহার করবেন Gemini Live?
গুগলের এই ফিচার ব্যবহার করতে চাইলে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Google Gemini অ্যাপটি ডাউনলোড করুন। আর যদি ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা থাকে তাহলে সেটি আপডেট করে ফেলুন। আপডেট হয়ে যাওয়ার পর অ্যাপ খুলে নিচের ডান দিকে থাকা live অপশনে ক্লিক করেলেই সামনে হাজির হবে একটি চ্যাটবট। যা যেকোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সর্বদা সচেষ্ট।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির