নাইকির সঙ্গে ২৭ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন টাইগার

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজটা সহজ ছিল না। বরং অনেক কঠিন ছিল। কিন্তু সেই অপ্রিয় কাজটিই সাবলীলভাবে করে ফেললেন কিংবদন্তী গলফ খেলোয়াড় টাইগার উডস। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী বিশ্বখ্যাত সংস্থা নাইকির সঙ্গে ২৭ বছরের সম্পর্ক ছিন্ন করলেন মার্কিন ক্রীড়াবিদ।  সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেই নাইকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন কিংবদন্তী গলফ খেলোয়াড়। সেই সঙ্গে প্রায় তিন দশকের কাছাকাছি সময় পাশে থাকার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন তিনি। পাল্টা উডসকে ভবিষ্যতের সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছে নাইকি।

১৯৯৬ সালে নাইকের সঙ্গে প্রথম  চুক্তি করেন উডস। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। গলফের আঙিনায় তখনও দ্যূতি ছড়াতে শুরু করেননি টাইগার। কিন্তু গত ২৭ বছর টাইগার উডস আর নাইকি সমার্থকই হয়ে গিয়েছিল। ২০০৯ সালে যৌন কেলেঙ্কারিতে উডসের কেরিয়ার যখন টালমাটাল হয়ে পড়েছিল তখনও তাঁর পাশে দুঃসময়ের বন্ধু হয়ে দাঁড়িয়েছিল নাইকি। তবে তার প্রতিদান দিয়েছিলেন উডসও। ২০১৬ সালে গলফের সামগ্রী উৎপাদন থেকে নাইকি সরে গেলেও তাদের পোশাক পরিধান থেকে পিছু হঠেননি। নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ২৭ বছরে ৫০০ মিলিয়ন ডলারের বেশিও আয় করেছিলেন।

২০২১ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন উডস। ক্যালিফোর্নিয়ার সেই দুর্ঘটনায় পরে মার্কিন গলফ খেলোয়াড়ের ডান পা কেটে ফেলতে হতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছিল। ওই দুর্ঘটনার পর থেকে উডস ফুটজয় নামের একটি সংস্থার জুতো পরতে শুরু করেন তিনি। ফলে টাইগারের সঙ্গে নাইকির সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল। গত বছরই নাইকির সঙ্গে কিংবদন্তী গলফ খেলোয়াড়ের ১০ বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। চুক্তি শেষের পরে ফের টাইগার-নাইকি সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সব জল্পনার অবসান ঘটল সোমবার। ২৭ বছর ধরে যে সংস্থার জুতো, পোশাক পরে গলফ মাঠ কাঁপিয়েছিলেন উডস, সেই সংস্থার পোশাক আর পরবেন না।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের