২ লাখ কোটি ব্যয়ে ওড়িশায় ৮০০ একরের সেমিকন্ডাক্টর ইউনিট খুলতে চায় ব্রিটেনের সংস্থা

ওড়িশায় সেমিকন্ডাক্টর তৈরির জন্য রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যে মৌ চুক্তি সম্পন্ন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ওড়িশার গঞ্জাম জেলায় (Odisha’s Ganjam district) ৮০০ একর জমিতে ২ লাখ কোটি টাকা ব্যয়ে সেমিকন্ডাক্টর ইউনিট খুলতে চায় ব্রিটেনের সংস্থা।

ব্রিটেন ভিত্তিক সংস্থা এসআরএএম অ্যান্ড এমআরএএম’এর ভারতীয় শাখা (SRAM & MRAM Technologies and Projects India Pvt Limited) ওড়িশায় সেমিকন্ডাক্টর তৈরির জন্য রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যে মৌ চুক্তি সম্পন্ন করেছে। গত ২৬ মার্চ সেই চুক্তি সম্পন্ন হয়েছে। সংস্থার চেয়ারম্যান গুরুজি কুমারন স্বামীর (Guruji Kumaran Swami) নেতৃত্বে কর্মকর্তারা ছত্রপুরের (Chhatrapur) কাছে বেশ কিছু সাইট পরিদর্শন করার পর বৃহস্পতিবার ছত্রপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। গঞ্জাম কালেক্টর দিব্য জ্যোতি পারিদা (Dibya Jyoti Parida) সংস্থার তরফে থেকে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংস্থার প্রজেক্ট ডিরেক্টর দেবদত্ত সিংদেও (Debadutt Singhdeo) বলেন, ‘আমরা টাটার শিল্প পার্ক এবং প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির জন্য কিছু সাইট পরিদর্শন করেছি। সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য কোম্পানির ৮০০ একর পর্যন্ত জমি প্রয়োজন বলে তিনি জানান। সেমিকন্ডাক্টর ইউনিটটি মোবাইল ফোন, টেলিভিশন সেট, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার এবং এটিএমে ব্যবহৃত মেমরি চিপ তৈরি করবে। এটি তৈরি হলে ৫০০০ জনের কর্ম সংস্থান হবে বলে জানান তিনি। ২০২৭ সালের মধ্যে প্রায় ২ লাখ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা