ইউপিআই পিন মনে নেই? চিন্তা নেই, পিন ছাড়াই পেমেন্ট করার সহজ পদ্ধতি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: নগদের ব্যবহার এখন অনেকটাই কমে এসেছে। দৈনন্দিন কেনাকাটা থেকে বিল মেটানো সব ক্ষেত্রেই এখন অনলাইন পেমেন্টই ভরসা। বিশেষ করে ইউপিআই ব্যবস্থার কারণে লেনদেন হয়েছে আরও সহজ ও দ্রুত। তবে মাঝেমধ্যে ইউপিআই পিন ভুলে গেলে বিপাকে পড়তে হয় অনেককেই। সেই সমস্যার সমাধান করতেই এবার বড় পদক্ষেপ নিল National Payments Corporation of India। 

ডিজিটাল পেমেন্টকে আরও সুবিধাজনক করতে এনপিসিআই চালু করেছে নতুন বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচার। এর ফলে এখন থেকে ইউপিআই পিন না থাকলেও লেনদেন করা সম্ভব হবে। বিশেষ করে BHIM app ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশনের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে।

আরও পড়ুন: এপ্রিল থেকে বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম, জানুন বিস্তারিত তথ্য

তবে নিরাপত্তার কথা মাথায় রেখে এই বায়োমেট্রিক লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত এই পদ্ধতিতে পেমেন্ট করা যাবে। তার বেশি লেনদেনের জন্য অবশ্যই ইউপিআই পিন প্রয়োজন হবে।

কীভাবে চালু করবেন এই ফিচার?
প্রথমে BHIM অ্যাপ খুলে প্রোফাইল সেকশনে যেতে হবে।
সেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন।
এরপর ‘বায়োমেট্রিক ট্রানজাকশন’ অপশনে ক্লিক করে সেটি অ্যাক্টিভেট করুন।

একবার এই ফিচার চালু হয়ে গেলে, ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশনের সাহায্যে সহজেই লেনদেন করা যাবে। এই নতুন ব্যবস্থার ফলে যেমন পিন মনে রাখার ঝামেলা কমবে, তেমনই দ্রুত ও নিরাপদ লেনদেনের অভিজ্ঞতাও পাবেন ব্যবহারকারীরা। ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় এটি নিঃসন্দেহে এক বড় পরিবর্তন।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির