চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রস্তুত হোন, বাজার কাঁপাতে আসছে Vivo-র নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি: ভারতে শিগগিরই লঞ্চ হতে চলেছে Vivo-র নতুন স্মার্টফোন (Smartphone) T3 Pro 5GVivo নিশ্চিত করেছে বিষয়টি তবে এখনও লঞ্চের সঠিক তারিখ জানা যায়নি। পাশাপাশি ফোনের ডিজাইন এবং কিছু চোখ ধাঁধানো ফিচারেরও ঝলক দেখিয়েছে Vivo। যদিও দামের বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি 25 হাজার টাকার মধ্যেই থাকবে। ভারতে ইতিমধ্যেই Vivo T3 5G, T3 Lite 5G এবং T3x 5G সিরিজের স্মার্টফোন বর্তমান। এই সিরিজের নতুন সদস্য হিসেবেই এই ফোন আসবে বলে ধারণা করা হচ্ছে।

Vivo-র অফিসিয়াল মাইক্রোসাইট এবং Flipkart -এ দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে শিগগিরই লঞ্চ হবে T3 Pro 5G। ফোনে থাকবে 120 Hz রিফ্রেশ রেটের 3D Curved AMOLED ডিসপ্লেVivo-র দাবি, এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেটি হল এই ফোনের, যার পিক ব্রাইটনেস 4500 নিট। অনুমান করা যায়, 26 অগস্টের পর লঞ্চ হবে এই ফোন এবং দাম হবে 25 হাজার টাকার কম

ফোনের ডিজাইন 20 অগস্ট এবং চিপসেটের বিবরণ 21 অগস্ট জানানো হবে। তবে এতটুকু জানা গিয়েছে যে, Qualcom কোনও চিপসেট থাকবে ফোনে। ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানা যাবে 23 অগস্ট এবং ব্যাটারির তথ্য 26 অগস্ট। ফোনে Sony main camera সেন্সর ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, Vivo T3 Pro 5G হতে পারে iQoo Z9s Pro-র রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনটির লঞ্চও হতে চলেছে 21 অগস্ট। তাই ধারণা করা হচ্ছে, দুটি ফোনের স্পেসিফিকেশন অনেকটা একই রকম হবে। iQoo Z9s Pro-র মতোই T3 Pro 5G-তেও Snapdragon 7 Gen 3 চিপসেট থাকতে পারে। ফোনটি ধুলোবালি ও জল প্রতিরোধী হতে পারে এবং পুরুত্ব হতে পারে 7.49 mm। ফোনে থাকতে পারে 5500 mAh ব্যাটারি যা 80 watt দ্রুত চার্জ সাপোর্ট করবে।

ক্যামেরার ক্ষেত্রে, T3 Pro 5G-তে Dual Rear ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর মধ্যে থাকবে 50 megapixel প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট সহ এবং একটি 8 megapixel Ultrawide shooter। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং এবং AI ফোটো এনহ্যান্স, AI ইরেজ-এর মতো ফিচার থাকতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ