৪০ হাজারের মধ্যে কোন 5G স্মার্টফোনটি সেরা বিকল্প? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরো বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। ফোনগুলো গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হতে মাঝে মধ্য়েই ছাড় দিচ্ছে। ব্যাঙ্ক অফার থেকে শুরু করে বিশেষ বিশেষ ছাড় দেওয়া হয়।

ভিভো সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Vivo V60 লঞ্চ করেছে। ভিভো ভি৬০ ফোনের প্রতিযোগিতা Oppo Reno14 5G এবং iQOO Neo 10 এর সঙ্গে চলবে। Vivo V60 ফোনে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। Oppo reno 14G  ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 প্রসেসর । একই সাথে, iQOO Neo 10 5G তে একটি অক্টা কোর Qualcomm Snapdragon 8S Gen 4 প্রসেসর দেওয়া। এখানে Vivo V60, oppo reno ১৪ ৫জি এবং iQOO Neo 10 ফোনের  স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানাব।

দামের দিক থেকে ভিভো ভি৬০ ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম ৩৬,৯৯৯ টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলটি ৩৮,৯৯৯ টাকা। ওপ্পো রেনো১৪ ৫জি ফোনের 8GB/256GB স্টোরেজ মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা এবং 12GB/256GB স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। আইকিউ নিও ১০ ফোনের 8GB/128GB স্টোরেজের দাম ৩১,৯৯৯ টাকা এবং 8GB/256GB স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে।

 ভিভো ভি৬০ ফোনে রয়েছে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2392×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1500 নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। ওপ্পো রেনো ১৪ ফোনের রয়েছে 6.59-ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে। আইকিউ নিও ১০ ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2800×1260 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 5500 নিট পিক ব্রাইটনেস।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। একই সাথে, সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আইকিউ নিও ১০ ফোনে পাওয়া যাবে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

ভিভো ভি৬০ ফোনে ৬৫০০ মেগাহার্জ ব্যাটারি যা ৯০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে পাওয়া যাবে ৬হাজার মেগাহার্জ ব্যাটারি যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া যাবে। আইকিউ নিও ১০ ৫জি ফোনে আছে ৭ হাজার মেগাহার্জ ব্যাটারি।

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি