Vivo-র নয়া ফোনের দাম কত? কবে থেকে কিনতে পারবেন গ্রাহকরা?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। নিত্য নতুন ফিচার নিয়ে বাজারে আসেছে নতুন নতুন ফোন। রিয়েলমি, রেডমি, সামসাং, ওপ্পোর মতো ভিভো তাঁদের ফোনে নতুন নতুন ফিচার আনছে। অনেক জল্পনার পরে অবশেষে ভারতে এল Vivo-র নতুন ফোন। Vivo X300 সিরিজের ২টি ফোন ভারতে এসেছে। ফোনগুলো  Vivo X300 এবং Vivo X300 pro।

জানা গিয়েছে, এই ফোনে রয়েছে Zeiss টিউন্ড রিয়ার ক্যামেরা ইউনিট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট ও উন্নত ডিজাইন দিয়ে এই ফোনগুলো ব্যবহারকারীদের সামনে নিয়ে আসা হচ্ছে। দুটো ফোনেই রয়েছে ৬০৪০ মেগাহার্জ ব্যাটারি ও OLED প্যানেল। প্রথমে জেনে নিতে হবে, কত দামে কিনতে পারবেন ফোনগুলো। Vivo X300 ফোনটি কিনতে খরচ হবে ৭৫ হাজার ৯৯৯ টাকা। তিন ধরনের মডেল পাওয়া যাবে Vivo X300 ফোনের। ৭৫ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ১২জিবি+২৫৬ জিবি স্টোরেজের ফোনটি। ১২জিবি+৫১২ জিবি স্টোরেজের ফোনের দাম ৮১ হাজার ৯৯৯টাকা। টপ মডেলের দাম ৮৫ হাজার ৯৯৯ টাকা। Vivo X300 pro ফোনের দাম ১ লক্ষ ৯ হাজার টাকার ওপরে। গ্রাহকরা প্রায় ১৯ হাজার টাকায় একটি ফটোগ্রাফি কিটও পাওয়া যাবে। আগামী ১০ ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট, ভিভো-র স্টোর থেকে পাওয়া যাবে ফোনটি।

Vivo x300 Pro ফোনে রয়েছে 6.78 ইঞ্চি 1.5K BOE Q10+LTPO OLED ডিসপ্লে যার রিফ্রেস্ট রেট ১২০ হার্জ। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট থাকবে। এটি এন্ড্রয়েড সিক্সটিনের উপর ভিত্তি করে অরিজিন ওএস ৬ এ কাজ করবে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সাপোর্ট করবে। Vivo x300 ফোনে রয়েছে  6.31-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে। এই ফোনে ২০০ মেগাপিক্সল প্রাইমারি ৫০ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড এবং ৫০ মেগাপিক্সল Sony IMX885 LYT-602 টেলিফোটো সেন্সর রয়েছে।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌