গত একমাসে ভারতে ২০ লক্ষের বেশি অ্যাকাউন্ট মুছল WhatsApp

গত একমাসে ২০ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে WhatsApp কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নতুন তথ্যপ্রযুক্তি আইনে (New IT Rules) এবার থেকে প্রতি মাসেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত একমাসে ২০ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে WhatsApp কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নতুন তথ্যপ্রযুক্তি আইনে (New IT Rules) এবার থেকে প্রতি মাসেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে কমপ্লায়েন্স রিপোর্ট (Compliance Report) জমা দিতে হচ্ছে। সমস্ত সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকেই এই রিপোর্ট জমা দিতে হবে নতুন আইনে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ অগষ্ট মাসের কমপ্লায়েন্স রিপোর্ট জমা করেছে। ওই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, শুধুমাত্র অগষ্ট মাসেই মোট ২০ লক্ষ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

মূলত অটোমেটেড ও বাল্ক মেসেজ আদানপ্রদানের কারণেই কোপ পড়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। এছাড়া ওই রিপোর্টে হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, মোট ৪২০টি অভিযোগ জমা পড়েছিল হোয়াটসঅ্যাপের কাছে। যার মধ্য়ে ২২২টি ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন। বাকিগুলির মধ্যে ১০৫টি অ্যাকাউন্ট সাপোর্ট, ৩৪টি অন্যান্য সাপোর্ট, ৪২টি প্রোডাক্ট সাপোর্ট ও ১৭টি নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে।

এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ ৪১টি অভিযোগের সমাধান করতে পেরেছে বলে দাবি সংস্থার। উল্লেখ্য, গত ১৬ই জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ভারতে প্রায় ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। এবার আরও ২০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল মার্ক জুকেরবার্গের সংস্থা। যার মধ্যে ৯৫ শতাংশই কেবল অটোমেটেড ও বাল্ক মেসেজ আদানপ্রদানের কারণে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের