অগস্টেই ভারতে ৭৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে WhatsApp

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যবহারের শর্তাবলী লঙ্ঘনের দায়ে গত অগস্টে ভারতে ৭৪ লক্ষের বেশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মার্ক জুকারবার্গের মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপ। আর সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ করা হয়েছে ৭২.২৮ লক্ষ অ্যাকাউন্ট। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারত সরকার ২০২১ সালের তথ্য-প্রযুক্তি আইন মেনেই ওই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

প্রতি মাসেই ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন ছাড়া আরও একাধিক ছেঁদো যুক্তিতে গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক কিংবা নিষিদ্ধ করার পথে হাঁটে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে কোনও সন্দেহজনক অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও তাৎক্ষণিকভাবে কড়া ব্যবস্থা নেওয়া হয়। যদিও অগস্টে মোট ৭৪,২০,৭৪৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। তার মধ্যে ৩৫,০৬,৯০৫টি অ্যাকাউন্ট বাতিল হয়েছে কোনও অভিযোগ জমা না পড়া সত্বেও।

ব্যবহারকারীদের সক্রিয় রেখে মুনাফা কামাতে ইদানিং একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যানেলও চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গ ঘোষণা করেছেন হোয়াটসঅ্যাপে খুব দ্রুত চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত স্টিকার। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হবে এই এআই স্টিকার।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে