আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রকাশ হবে শ্বেতপত্র, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নেতিবাচক মানসিকতাসম্পন্ন কূপমুণ্ডক বিরোধি নেতাদের মুখে ঝামা ঘষে দিতেই ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ওই শ্বেতপত্র প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বেসরকারি বিনিয়োগ টানতে গত কয়েক বছর ধরেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার। ওই সম্মেলন থেকে রাজ্যে প্রচুর পরিমাণ বিনিয়োগও হচ্ছে। সদ্য সমাপ্ত সম্মেলনে বিভিন্ন সংস্থার সঙ্গে রাজ্য সরকারের ১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এখনও পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে ১৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের নেতারা অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা দাবি করেছেন, ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শুধু কোটি-কোটি টাকা খরচ হচ্ছে। এক টাকারও বিনিয়োগ আসেনি।’ এমনকি শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়ে চলছিলেন।

এদিন নেতাজি ইন্ডোরের কর্মিসভা থেকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্প সম্মেলন নিয়ে কেউ-কেউ কটাক্ষ করেন। তাঁদের বলি, আপনারা বলে বেড়ান, শিল্প সম্মেলন হয় আর কিছু হয় না। এই বারের শিল্প সম্মেলন থেকে অভাবনীয় সাফল্য পেয়েছি। রাজস্ব বেড়েছে আমাদের। আর এই বিনিয়োগ প্রস্তাব থেকে ১ কোটি কর্মসংস্থান হয়েছে। মুখ্যসচিবকে বলেছি শ্বেতপত্র প্রকাশ করতে। যারা কটাক্ষ করে, তাঁদের দিয়ে দিন।’ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিনিয়োগের প্রস্তাব কী বা কী কী প্রস্তাব কার্যকরী হল, তা ওই শ্বেতপত্রে থাকবে বলেও জানান  মমতা।

Published by:

Share Link:

More Releted News:

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ