মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা! একদিনে ৮,০০০ টাকা বেড়ে আড়াই লাখে পৌঁছল রূপোর দাম

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দাম। আড়াই লাখে পৌঁছল রূপোর দাম। গত সপ্তাহেই সব রেকর্ড ভেঙে ২ লক্ষ টাকায় পৌঁছেছিল রূপোর দাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দাম। আড়াই লাখে পৌঁছল রূপোর দাম। গত সপ্তাহেই সব রেকর্ড ভেঙে ২ লক্ষ টাকায় পৌঁছেছিল রূপোর দাম। যা কিনা ইতিহাসে প্রথম। সবাই জানত, সোনার থেকে রূপোর দাম কম, তাই রূপো গহনা কিনেই সোনার সাধ মেটাতেন গহনাপ্রেমীরা। কিন্তু বর্তমানে রূপো কিনতে গেলেই হাতে ছ্যাঁকা খাচ্ছেন সকলে। সোনার দাম তো আছেই, রীতিমতো আকাশ ছুঁয়েছে রূপোর দামও। সপ্তাহের শুরুতেই এক লাফে ৩,০০০ টাকা বেড়েছিল রূপোর দাম। বুধবার (১৭ ডিসেম্বর) আরও ৮, ০০০ টাকা বৃদ্ধি পেয়ে আড়াই লাখে পৌঁছল সাদা ধাতুর দাম।

শুধুমাত্র বুধবারেই, এই মূল্যবান ধাতুটির দাম প্রতি কেজিতে ৮,০০০ বেড়েছে। যেখানে সোনার দাম তেমন বৃদ্ধি পায়নি। মাল্টি-কমোডিটি মার্কেটে (MCX) বুধবার সোনা ও রূপোর দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। রূপোর দাম ৭,৭৫০ টাকা বা ৩.৯২% বেড়ে ২,০৫,৫০৫ টাকায় পৌঁছেছে। সোনার দাম ২৭৭ টাকা বেড়ে ১,৩৪,৬৮৬ টাকায় পৌঁছেছে। কিন্তু আচমকা রূপোর এই উল্লেখযোগ্য দাম বৃদ্ধির কারণ কী? জানা যাচ্ছে, রূপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ অভ্যন্তরীণ চাহিদা, বিশ্বব্যাপী উত্তেজনা। শিল্প চাহিদাই রূপোর দাম বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। কেননা সৌর প্যানেল, বৈদ্যুতিক যানবাহন, সেমিকন্ডাক্টর এবং পরিবেশবান্ধব শক্তির মতো খাতে রূপোর জোরালো চাহিদা বাড়ছে।

তবে ইঙ্গিত রয়েছে যে, মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের প্রথম দিকে সুদের হার কমাতে পারে, যা সোনা ও রূপোর দাম কমার লক্ষণ। এদিকে মার্কিন ডলার সূচকের পতন ঘটছে, যার কারণে রূপোর কেনাকাটা বাড়ছে, এর চাহিদাও বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও সোনা ও রূপোর দামবৃদ্ধি পাচ্ছে। সোনার দাম প্রতি আউন্স প্রায় ৪,৩২৩.৮৫ ডলারে লেনদেন হচ্ছে, যেখানে রূপোর দাম প্রতি আউন্স ৬৩ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক